দৌলতদিয়া থেকে অস্ত্র-গুলি ইয়াবা সহ গ্রেফতার-৩

0
2041
"অস্ত্র-গুলি,ইয়াবা সহ দৌলতদিয়া থেকে ১০ মামলার ০৩ ছিনতাইকারী গ্রেফতার"

পাংশা প্রতিনিধি, আহমেদ নাসির, গড়াইনিউজ২৪.কম:: রাজবাড়ী জেলা ডিবি পুলিশের অভিযানে গতরাতে দৌলতদিয়া থেকে ১০ মামলার চিহ্নিত তিন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী আটক  রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ তিন জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা ডিবি । গ্রেপ্তারকৃতরা হলো, দৌলতদিয়ার হাবিবুর রহমান হবির ছেলে ফরহাদ সেখ (২২) হোসেন মুন্নাফ প্রামাণিকের ছেলে বাশার প্রমাণিক এবং ফরিদপুরের মৃত সাত্তার সেখের ছেলে রাজু শেখ (২৯) জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকা থেকে ১৩ ইঞ্চি লম্বা একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করি পাশাপাশি একই সময় ফরহাদ সেখ কে গ্রেপ্তার করা করি অপর দিকে, একই এলাকা থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাশার প্রামাণিক ও ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রাজু শেখকে গ্রেপ্তার করা করি গ্রেপ্তারকৃতরা দৌলতদিয়া ঘাট এলাকার ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য এবং এদের বিরুদ্ধে দশটি করে মামলাও রয়েছে। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।