রোকেয়া লিলির কবিতা আমার আমি

0
1361
কবি : রোকেয়া লিলি।

** আমার আমি **
****************

পার্কে বসে মনটা সুখে
উড়ছিল ।
ফুলের মতো শিশুগুলি
হাসছিল ।

কি মজার খেলায় তারা
খেলছিল ।
ভুলে গেলাম সেই মুহূর্তে
বয়স হলো।

ওদের সাথেই মনে মনে
ছুটছিলাম ।
দৌড়ে যেতে হোঁচট খেয়ে
পড়ছিলাম ।

ব্যথা ভুলে নিজ আনন্দে
ভাসছিলাম ।
সূর্য্য তখন ডুবু ডুবু
করছিল ।

আকাশটা আগুন লালে
ভরছিল ।
পাখি গুলি আপন নীড়ে
ফিরছিল ।

শব্দ করে নিজ সাথীরে
ডাকছিল ।
গাছের ফাঁকে পাহাড় উঁকি
মারছিল ।

হঠাৎ করে মনের বয়স
বাড়ছিল ।
বাস্তবতা কড়া নেড়ে
ডাক দিল ।

****************

অষ্ট্রেলিয়া , সিডনী ,
থেকে ।