
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া কুমার খালী উপজেলা ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরনে কুষ্টিয়া জেলা প্রশাসকের আয়োজনে লালন একাডেমী চত্ত্বরে দোল পুর্নিমার আয়োজন করে। গতকাল ২য় দিনের অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি মো. জহির রায়হান এর সভাপতিত্বে উদ্ধোক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন। কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসীন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখা সাধারন সম্পাদক ডা. এ এফ এম আমিনুল হক রতন, জেলা শিল্পকলা একাডেমী সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, লালন একাডেমী সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মিয়া মো. রেজাউল হক। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লালন গবেষক এ্যাড. লালিম হক, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী মহিলা কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমারখালী চাপড়া ইউপি চেয়ারম্যান মনির হাসান রিন্টু, স্বাগত বক্তব্য রাখেন লালন একাডেমী এড হক কমিটির সদস্য এ্যাড. শহিদুল হক। অনুষ্ঠান চলাকালীন সার্বিক পরিচালনা করেন কুষ্টিয়া দৃষ্টি নির্বাহী পরিচালক খন্দকার লুৎফুর রহমান।

























