
নির্বাচন কমিশনের বাজেট শাখা সূত্রে জানা গেছে, পুলিশের জন্য বাজেটের ১০১ কোটি ২৬ লাখ ৮৪ হাজার টাকার মধ্যে প্রথম ধাপে ৬৩ কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে ৩৮ কোটি ৪ লাখ টাকা দেওয়া হয়। র্যাবের মোট ১৩ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে প্রথম ধাপে ১০ কোটি ২০ লাখ ২৯ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে ৩ কোটি ৩১ লাখ ৫১ হাজার টাকা, কোস্ট গার্ডের জন্য মোট বরাদ্দ ১ কোটি ৫৬ লাখ টাকার পুরোটাই প্রথম ধাপে পরিশোধ করা হয়েছে। বিজিবির ৫৩ কোটি ৬১ লাখ ৩৪ হাজার টাকার মধ্যে প্রথম ধাপে ৩৩ কোটি ২ লাখ ৪৪ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে ২০ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকা দেওয়া হয়েছে। আনসার বিডিপির জন্য বরাদ্দকৃত ১৬৩ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকার পুরোটাই অগ্রিম হিসেবে একধাপে দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর ৬০ কোটি ৩৭ লাখ ৩ হাজার টাকার মধ্যে পুরোটাই আগাম দেওয়া হয়েছে।

























