
আলমডাঙ্গা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: নতুন বছরের ১ম দিনেই আলমডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে সরকার কর্তৃক বিনা মূল্যে দেয়া এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। আলমডাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকালে শিক্ষার্থীদের মাঝে বই প্রদান উৎসবের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে ওই বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা নুর ইসলাম , মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পৌর আওয়ামীলীগের সম্পাদক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মহি উদ্দিন, সৈয়দ মাসদুল ইসলাম, শাহরিয়র কবীর। সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজার পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক বাড়াদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পিয়ার মোহাম্মদ কচি,কামরুজ্জামান টিটু, সহকারী শিক্ষক আহসান কবীর , তৌহিদ রানা।
একই ভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের আজাদ জাহানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রধান অথিতি থেকে বই উৎসবে ছাত্রীদের হাতে বই তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, , মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পাল,আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামানসহ সকল কর্মকর্তা কর্মচারী।
আলমডাঙ্গা এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু প্রধান অতিথি থেকে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মীর কানজুল আরেফিনসহ সকল শিক্ষক কর্মচারী।
আলমডাঙ্গা হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাবুল হক ঠান্ডু প্রধান অতিথি থেকে ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টারসহ সকল শিক্ষক কর্মচারী।
এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী।
অপরদিকে আলমডাঙ্গা হারদী নার্গিস ইসলাম নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।
আলমডাঙ্গা হারদী মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগরের সভাপতিত্বে পিপিএ সভাপতি তাজমুল হাসান। সহকারী শিক্ষক ওমর খৈয়ামের পরিচালনায় উপস্থিত ইউপি সদস্য আবু বকর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মোলা প্রমুখ। পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু তৈয়ব বই বিতারণ করেন। এছাড়াও উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১ম হতে ৯ম শ্রেনির সকল ছাত্র-ছাত্রীর হাতে বই উৎসবে নতুন তুলে দেন।

























