

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম::কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার রঞ্জিতপুর গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ৯টার দিকে এই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, পহেলা বৈশাখের মারধর করে। এরই জের ধরে রাত ৯টার দিকে একদল যুবক সশস্ত্র মহড়া দেয় এবং তারা রঞ্জিতপুর গ্রামের খন্দকার ইমদাদুল হকের ও মিন্টুর বাড়িতে হামলা চালায়। ঘরে থাকা আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। লুট করে নিয়ে যায় বাড়িতে থাকা টাকা সোনার গহনাসহ দামী জিনিসপত্র। খন্দকার ইমদাদুল হকের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো বাড়িটি লন্ডভন্ড হয়ে পড়ে আছে। বাড়ির ভেতরকার কবুতরের ঘর, টার্কি পাখি ঘর ও বসতঘরসহ সব ঘরের দরজা ভাঙ্গা। লন্ডভন্ড হয়ে পড়েআছে লেপ তোষক ফ্রিজ টেলিভিশন সহ আসবাবপত্র। রেহাই পায়নি পানি তোলার কলটিও।
জীবন ভয় পালিয়ে বেড়াচ্ছে ইমদাদুল হক। প্রতিবেশী জামির শাহ্ জানান, গতকাল সোমবার রাত ৯ টার দিকে রঞ্জিতপুর এলাকার ওয়াসিম, খোকন, মিন্টু, কালু, ও জহিরসহ ১০/১২ জন ইমদাদের বাড়িতে সশস্ত্র প্রবেশ করে ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। ইমদাদের বাড়িতে থাকা বেশকিছু বিদেশী কবুতর ও টার্কি পাখির নিয়ে যায় এইসব সশস্ত্র সন্ত্রাসীরা। তিনি আরো জানান কে বা কারা রঞ্জিতপুর গ্রামের আজিজুলকে মারধর করে সেই দোষ ইমদাদের উপর চাপিয়ে ইমদাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে এসব সন্ত্রাসীরা। শুধু ইমদাদ না আরও ২/৩ জনের বাড়িতে ভাঙচুর চালায় এইসব সন্ত্রাসীরা। মিন্টুর স্ত্রী জানান, গতকাল রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী তার বাড়িতে এসে টিনের বেড়া দেয়া ঘর কুপিয়ে গিয়েছে এ সময় তিনি বাধা দিতে গেলে তাকেও হত্যার হুমকি দেয় ওই সন্ত্রাসীরা। ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, রঞ্জিতপুর এলাকায় আজিজুলের মারা গিয়েছে এমন গুজব এলাকায় ছড়িয়ে পড?লে এলাকার লোকজন উত্তেজিত হয়ে ইমদাদুল হক ও মিন্টুর বাড়ি ভাঙচুর চালায়। কিন্তু এখানে লুটপাটের কোন ঘটনা ঘটে নাই। তিনি আরো বলেন এই ভাঙচুরের ঘটনায় তারা আমাদের কাছে এসে অভিযোগ দিলে আমরা তাদেরকে আইনগত সব সুযোগ-সুবিধা দেব। এদিকে ভুক্তভোগী ইমদাদ জানান, তারা আমার মাঠ ও বাড়ির দলিল, ব্যাংকের কাগজপত্র নিয়ে গেছে এবং ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে। আমি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি। এই ঘটনায় রনজিৎপুর এলাকায় চলছে টানটান উত্তেজনা। যে কোন মুহুর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।
























