

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া পৌরসভায় “নারীর তথ্য পাওয়ার অধিকার-ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার” শীর্ষক বিষয়কে সামনে রেখে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের সহযোগীতায় পৌরসভায় প্রণীত জেন্ডার একশন প্ল্যানের আওতায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর বিজয় উল্লাস চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক এন.এস. রোড প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৗরসভায় শেষ হয়। ব্যানার, ফেস্টুন, ক্যাপ ও বাদ্যযন্ত্র নিয়ে কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই র্যালিতে অংশগ্রহন করেন। র্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর সাবা উদ্দিন সওদাগর, রিনা নাসরিন, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সচিব কামাল উদ্দিন, সহকারী প্রকৌশলী ওয়াহিদুর রহমান, আবুল কাশেম, নগর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা এ. কে. এম. মঞ্জুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাবিনা ইসলাম, শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, ফিরোজ আজম, নক্সাকার আজম আলী, এসেসর আমান উল্লাহ, কুষ্টিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি গোলাম ছারয়ার, কুষ্টিয়া পৌরসভার বাস্তবায়নাধীন আরবান প্রাইমারী হেল্থ কেয়ার এন্ড সার্ভিস ডেলিভারী প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ বিজ্ঞপ্তি
























