
আহম্মেদ নাসির, পাংশা পতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর থেকে এবং উপজেলার পৌর এলাকার কুড়াপাড়া থেকে পৃথক দুইটি অভিযানে ২৪০ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। পাংশা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল হাবাসপুর এলাকায় অভিযান চালিয়ে আমজাদ শেখ (৩২) নামে এক মাদক ব্যাবসায়ীকে নিজ বাড়ীর সামনে থেকে মাজায় লুঙ্গীর ভাজে লুকিয়ে রাখা ১২৫ পিস ইয়াবা সহ আটক করে পুলিশ। সে হাবাসপুর এলাকার মৃত নুর আলী শেখ এর ছেলে। এদিকে একই দিন সন্ধার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অপর এক অভিযানে উপজেলার পৌর এলাকার কুড়াপাড়া থেকে ১১৫ পিস ইয়াবা সহ রনি কুমার দাস (20) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। রনি পৌর এলাকার নারায়নপুর ধীরেন কুমার দাস এর ছেলে। এ সংবাদ সংগ্রহ করাকালীন সময়ে আটককৃত আমজাদ শেখ ও রনি কুমার দাসের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

























