
আহম্মেদ নাসির, পাংশা পতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: গতকাল রাজবাড়ীর পাংশা উপজেলাধীন পৌর এলাকা থেকে কালাম শেখ (৫৫) নামে একজনকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। কালাম শেখ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মৃত শাহাদাত শেখ এর ছেলে। পাংশা থানা সুত্রে জানা যায়, কালাম দির্ঘদিন পাংশা তার সশুর বাড়ীতেই এই বেবসা করে আসছিলো গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে পাংশা থানা অফিসার ইনচার্জ জনাব মোফাজ্জেল হোসেন এর নেতৃত্তে এ এস আই আহসান হাবিব সহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে কালাম শেখ এর বসত বাড়ীর একটি ঘড়ের মধ্যে ইটের গাদার ভিতর লুকিয়ে রাখা ২০০ বোতল ফেন্সিডিল সহ কালাম শেখকে আটক করেন। এ সংবাদ সংগ্রহ করা কালীন সময় পর্যন্ত কালাম শেখ এর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

























