ঈশ্বরদীতে বিএসআরআই এর বিজ্ঞানী সমিতির নির্বাচন সম্পন্ন

0
1482

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: সকল জল্পনা কল্পনার অবসান শেষে বাংলাদেশ সুগার ক্রপ গবেষনা কেন্দ্র বিএসআরআই এর বিজ্ঞানী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সচিব মহোদয়ের নাম ভাঙ্গিয়ে মঙ্গলবার সকাল থেকে ভোট গ্রহণ না করার জন্য একটি পক্ষ কাজ চালিয়ে যাচ্ছিলেন। দফায় দফায় বৈঠক করে অবশেষে ভোট গ্রহনের সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একটানা ঈশ্বরদী, গাজিপুর ও ঠাকুরগাও কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিন স্থানের ভোট একত্রিত করে গতকাল বুধবার বিকেল ৫টা থেকে গণনা শুরু হয় রাত সোয়া আটটায় সমাপ্ত হয়। মোট ভোটার সংখ্যা ৭৫ এর মধ্যে একটি ভোট নষ্ট হয়েছে।  ৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. সমজিৎ কুমার পাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ড. কুয়াশা মাহমুদ পেয়েছেন ২৪ ভোট, ৫৪ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মোঃ আতাউর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রনজিৎ চন্দ্র কবিরাজ পেয়েছেন ২০ ভোট, ৪৯ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন ড. মোঃ নুরুল কাশেম তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ হাসিবুর রহমান পেয়েছেন ২৪ ভোট, ৫১ ভোট পেয়ে সহকারি মহাসচিব নির্বাচিত হয়েছেন ড. মোঃ আনিসুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ড. খন্দকার মহিউল আলম পেয়েছেন ২৩ ভোট, ৫২ ভোট পেয়ে সম্পাদক প্রচার ও যোগাযোগ নির্বাচিত হয়েছেন মোঃ আবু তাহের সোহেল তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সাইফুল ইসলাম পেয়েছেন ২২ ভোট, ৪৬ ভোট পেয়ে সম্পাদক সেমিনার প্রকাশনা নির্বাচিত হয়েছেন ড. তোফায়েল আহমেদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ড. নূর আলম মিয়া পেয়েছেন ২৮ ভোট, ৪২ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোঃ শামসুল আরেফিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শফিকুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট, এছাড়া সদস্য পদে মোঃ শফিকুল ইসলাম পেয়েছেন ৪৭ ভোট, মোঃ মুনির হোসেন পেয়েছেন ৪৬ ভোট, মোঃ সাইয়ুম হোসেন পেয়েছেন ৪২ ভোট ও ড. মোছাঃ কোহিনুর বেগম ৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আহ্বায়ক ড. এ এস এম আমানুল্লাহ, সদস্য ড. মোঃ শামসুর রহমান, ড. গাজী মোঃ আকরাম হোসেন, মনোয়ারা বেগম ও ড. মাহবুবুর রহমান। নির্বাচনের ফলাফল ঘোষনার পর সভাপতি ড. সমজিৎ কুমার পাল ও মহাসচিব ড. মোঃ নুরুল কাশেম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমরা যারা নির্বাচনে বিজয়ি হয়েছি তারা আজ থেকে এই প্রতিষ্ঠানের এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মঙ্গলের জন্য কাজ করে যাব। প্রতিষ্ঠানে দায়িত্বে থেকে যারা লুটপাট করেছে তাদের লুটপাটের দিন শেষে হয়ে গেছে। এই প্যানেল নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের যেমনি উন্নয়ন হবে একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশারী হবে। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও সুন্দর ভাবে পরিচালিত করার দায়িত্ব আমাদের সকলের।