
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মকলেছুর রহমান মিন্টু গতকাল শুক্রবার সকালে শহরের ফতেমোহাম্মদপুরের সায়রুন নেসা মল্লিক আইডিয়াল হাই স্কুলের শিক্ষার মান উন্নয়নে এককালীন ২০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন। সায়রুন নেসা মল্লিক আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অধ্যাপক উদয় নাথ লাহেরীর হাতে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু ২০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর কামাল আশরাফী, আলহাজ্ব শামীম খান, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মিজানুর রহমান খোকন, শফিউল আলম সুজন ও শহিদুল ইসলাম ভোলা।
মকলেছুর রহমান মিন্টু বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সায়রুন নেসা মল্লিক আইডিয়াল হাই স্কুলের শিক্ষার মান উন্নয়নে ২০ হাজার টাকার একটি চেক প্রদান করেছি। এই টাকা যত সামান্য হলেও শিক্ষার উন্নয়নে কিছুটা হলেও কাজে আসবে। তিনি বলেন, ফতেমোহাম্মদপুর ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে একটি স্কুলের প্রয়োজন ছিল। স্কুলের শিক্ষার উন্নয়নে অঅমার সহযোগিতা অব্যাহত থাকবে।

























