ঝিনাইদহ ডিবি’র ওসি মানবিকতার দৃষ্টান্ত

0
1417

জিয়াউর রহমান জিয়া, ঝিনাইদহ প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম::মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে ন, ও বন্ধু। এভাবেই গানে গানে মানবতার কথা বলেছিলেন ভূপেন হাজারিকা, গেয়েছিলেন জীবনের জয়গান।এ চিরন্তন সত্যকে সামনে রেখে ঝিনাইদহে দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. দাউদ হোসেন, ঝিনাইদহ স্থানীয় বেশ কয়েকটি অনলাইনে ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের রফিকুল ইসলাম ও হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়া কালীচরণপুর ইউনিয়নের কাষ্টসাগরা গ্রামের শিশু আনিচুজ্জামান আইনের চিকিৎসা সহায়তা বিষয়ে নিউজ পরিবেশন করা হয়। নিউজ টি দেখে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. দাউদ হোসেন ব্যক্তিগত ভাবে ১০ হাজার টাকা দিয়ে অসহায় পরিবার দুটির পাসে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি জানান ঝিনাইদহ স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালে আমি সংবাদ দুইটি পড়ে খোজখবর নিয়ে বিষয় টির সত্যতা পাওয়ায় আমার সাধ্য অনুযায়ী যতটুকু করা সম্ভব ততটুকু নিয়েই তাদের পাসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। একজন পুলিশ হিসাবে মো. দাউদ হোসেন একদমই ব্যতিক্রমী চরিত্র। তিনি বরাবরই অসহায় মানুষের সেবায় কাজ করেন বলে জানান তাঁর সহকর্মীরা। পুলিশের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও ইতিবাচক মনোভাব সৃষ্টিতে এমন কর্মকা-ে কর্মকর্তাদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন বাহিনীটির সদস্যরা। ঝিনাইদহ জেলা পুলিশের একাধিক সদস্য জানিয়েছেন, মানুষ হতে হলে কী ধরনের মানবিকতা বোধ থাকতে হয়, মো. দাউদ হোসেন সেটা সবাইকে বুঝিয়ে দিয়েছেন। এর আগেও তিনি নানা সেবামূলক কর্মকান্ডে এগিয়ে এসেছেন।