শান্তিপূর্ণ পরিবেশে ঈশ্বরদীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

0
1590

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা,গড়াইনিউজ২৪.কম:: সারা দেশের ন্যায় ঈশ্বরদীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন বৃহস্প্রতিবার ঈশ্বরদী উপজেলার ছয়টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৪৩৭৫ জন। এর মধ্যে এসএসসি ৩৬৭৪ দাখিল ৩৯১ ও ভোকেশনাল ৩১০ জন। ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আকতার জানান, ঈশ্বরদীতে অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। আজকের পরীক্ষায় ছয়টি কেন্দ্রের কোথাও কোন অনিয়মের খবর পাওয়া যায়নি। তবে বাংলা প্রথম পর্বের পরীক্ষায় ঈশ্বরদীতে ১৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।