কুষ্টিয়া কুঠিপাড়ায় মাদক সম্রাট আসলাম গোপন বৈঠক করে চালাচ্ছেন মাদক ব্যবসা!

0
754

সেলিম রেজা সালাম, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে এখনও সক্রিয় রয়েছে অনেক মাদক ব্যবসায়ী। নির্বিঘে অবাধে বিক্রি করে চলেছে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য। মনে হচ্ছে এদের বিরুদ্ধে বলার যেমন কেউ নেই, দেখার জন্যেও যেন কেউ নেই। স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুলিশ অনেক বার অভিযান চালিয়ে কিছু মাদকসেবীদের আটক করলেও মূল মাদক ব্যবসায়ীদের আটক করতে পারিনি। সম্প্রতি পুলিশ ও র‌্যাব এর মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হলেও মাদক সম্রাট জহির, রাজীব, জুয়েল, এডভোকেট আজিম, ভাষা, কাইয়ুম, সায়েম, রোজিনা, মাফু, রিপন, পাখি, রাজন, রাজনের স্ত্রী রিমি, রাজনের মা সেলিনা, সিপন, গোলাপি, জীবন, কাউসার ও ইংলিশ মিঠু গাজার ও টাপেন্টার ব্যবসা থেমে নেই। এলাকার জনপ্রতিনিধিরা এসব মাদক ব্যবসায়ীদের আটকের ব্যাপারে সহযোগিতা করলেও পুলিশ তাদের হাতে নাতে ধরতে পারে না। মুখ খুলতে গেলে ভয়-ভীতি দেন বিএনপি থেকে আওয়ামীলীগের কর্মী সেজে থাকা বোমাবাজ আসলাম এমনটি অভিযোগ এলাকাবাসী, অভিভাবক ও সচেতন মহলের। অনুসন্ধানে জানা যায়,মৃত সোনার ছেলে আসলাম তাদের গ্যাং দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা পরিচালনা করে যাচ্ছে দীর্ঘদিন। কিছুদিন আগে মাদক কারবারি আসলামের গ্যাং এ-র কায়ুম ও রাজীব পুলিশের হাতে মাদক নিয়ে ধরা পরলেও জেল থেকে বেরিয়ে এসে পুনরায় আরও রামরমা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। মাথা প্রতি মাদক কারবারি আসলামকে প্রতিদিন টাকা দিতে হয় হাজার থেকে বারোশো টাকা না হলে নিজেই ধরিয়ে দেন। এই মাদক ব্যবসায়ীরা ৫০০/১০০০ টাকার গাজার পুরিয়া ছাড়া বিক্রি করে না। এবং ইয়াবা ১০ পিছের কম বিক্রি করে না। আগে টাকা দিতে হবে পরে মাল পাবে বলে কিছু ক্রেতারা জানান। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এরা অনেক চালাক, এরা অনেক সুকৌশল অবলম্বন করে সকাল থেকে অল্প পরিসরে বিক্রি শুরু করলেও সন্ধ্যার পর থেকে পুরোদমে গভীর রাত পর্যন্ত চলে তাদের এই অবৈধ মাদকের রমরমা ব্যবসা। স্থানীয় সূত্রমতে জানা যায়, মাদক সম্রাট জহির ও জহিরের স্ত্রী রোজিনা চর আমলা পাড়া নদীর ধারে বাড়িতে থেকে ব্যবসা পরিচালনা করে এবং রাজীব ও কাজলী কুঠিপাড়া বড় ড্রেনের পিছনে তাদের বাড়ি থেকে মাদকের ব্যবসা করে আসছে। কুঠিপাড়া ও আমলাপাড়ায় পূর্বে মাদক ব্যবসার যে চেহারা ছিল, সে চেহারাই রয়ে গেছে। যার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াচ্ছে, ধাবিত হচ্ছে অনাকাঙ্খিত মৃত্যুর দিকে। উঠতি বয়সের স্কুল কলেজের ছাত্ররা নেশাগ্রস্ত হয়ে পরছে এই মাদকের ভয়াল থাবায়। শুধু তাই নয়, স্কুল কলেজে পড়ুয়া এ সকল ছাত্ররা এই মাদকের টাকা ম্যানেজ করতে গিয়ে বিভিন্ন রকম অপরাধ মূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে। আর এই কারনে বেশিরভাগ যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তাই এই মাদক ব্যবসায়ী জহির, রোজিনা, রাজীব ও কাজলীকে আটক করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে রক্ষা করে মাদকমুক্ত কুঠিপাড়া ও আমলাপাড়া করার জন্য পুলিশ সুপার ও র‌্যাব-১২ এর দৃষ্টি আকর্ষন করেছে এলাকার সচেতন মহল। এ বিষয়ে ১,২,৩,নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কানন আহমেদ বলেন আমরা প্রশাসনের কাছে গণ লিখিত অভিযোগ দিয়েছিলাম।কিন্তু এক থেকে দেড় মাস পরে আবারও মাথা নাড়া দিয়ে উঠেছে এই মাদক ব্যবসা। যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয় তাহলে এই এলাকার প্রজন্ম আর হয়তো বেশি দূর এগোতে পারবে না।