‘কুষ্টিয়ার একজন আদর্শ শিক্ষকের চির বিদায়’

0
1243
আনোয়ার আজম স্যার ছিলেন সকল শিক্ষার্থীর প্রিয় স্যার, একজন 'ডাইনামিক টিচার'।

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার আজম সরকার ইন্তেকাল করেছেন। আনোয়ার আজম স্যার ছিলেন সকল শিক্ষার্থীর প্রিয় স্যার, একজন ‘ডাইনামিক টিচার’। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর সাবেক এমএনএ এবং এমপি আজিজুর রহমান আককাস এঁর ভাতিজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা স্যার ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুল আসকার হাসু এঁর ভাই, দৌলতপুরের কৃতি সন্তান আনোয়ার আজম সরকার স্যার ভারতের চেন্নাই চিকিৎসার জন্য যেয়ে গতরাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমীন। মরহুমের নামাজে জানাজার সময় পরবর্তীতে জানানো হবে।