মহেশপুরে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
2572

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম::আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে রবিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব, নির্বাচন অফিসার সেলিম রেজা, বিজিবি নায়েক সুবেদার নাজমুল হক, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, পান্তাপাড়া চেয়ারম্যান ইসমাইল হোসেন, স্বরূপপুর চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় চেয়াম্যান আমানুল্লাহ হক, নেপা চেয়ারম্যান শামছুল হক মৃধা, কাজীর বেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, যাদবপুর ইউপি চেয়ারম্যান এবিএম শহিদুল ইসলাম, নাটিমা চেয়ারম্যান ফকির আহম্মেদ, মান্দারবাড়ীয়া চেয়ারম্যান শফিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্য ও মহিলা সদস্য বৃন্দ। সভায় সভাপতি মহোদয় সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সহযোগীতা কামনা করেন।