মহেশপুরে উপকারভোগী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

0
1403

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: মহেশপুরে “দগ্ধ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের পুনর্বাসন কার্যক্রম”এর অধিনে উপকারভোগীদের নিয়ে উপকারবোগী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের সভাপত্তিত্বে মহেশপুর উপজেলা চত্তরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর কতৃক আয়োজিত “দগ্ধ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের পুনর্বাসন কার্যক্রম”এর অধিনে উপকারভোগীদের নিয়ে উপকারবোগী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল লতিফ শেখ,কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু তালহা,স্বাস্থ্য কর্মকর্তা প্রফুল্ল কর্মকার মজুমদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী,প্রকৌশলী সেলিম চৌধুরী,সাব রেজিস্টার সাইদুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জামেলা খাতুন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আমীনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ৪৮৩০ জন দগ্ধ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে প্রতিবন্ধী পরিচয় পত্র বিতরন করা হয়। পরে দগ্ধ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচলনা করেন শরিফুল ইসলাম শরীফ।