জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা ওঠল ময়মনসিংহ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট

0
2310

শেরপুর প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা ওঠল ময়মনসিংহ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট /১৬ ইং এর। আজ শুক্রবার দুপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের  যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের মাননীয় উপমন্ত্রী ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরিফ খান জয়,শেরপুর জেলা প্রশাসক ডা: এ এম পারভেজ রহিম,শেরপুর পৌর মেয়র আলহাজ্ব গোলাম মুহাম্মদ কিবরিয়া লিটন। প্রমুখ, এ সময় মাননীয় উপমন্ত্রী  মহোদয় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা পৌর স্টেডিয়ামের অ সম্পূর্ণ কাজ ও সংস্কারের ব্যবস্থা করে দিবেন বলে ঘোষণা দেন।
উদ্বোধনী ম্যাচে অংশনেন শেরপুর জেলা একাদশ ও নেত্রকোনা জেলা একাদশ।শেরপুর জেলা একাদশের হয়ে ২১ নাম্বার জার্সি গায়ে খেলেন মাননীয় উপমন্ত্রী আরিফ খান জয়। উক্ত খেলায় শেরপুর জেলাএকাদশ কে  ৪-২  গোলে হারায় নেত্রকোনা জেলা একাদশ। নেত্রকোনা একাদশের হয়ে গোল করেন সাজ্জাতুল (২ গোল),পাপন ও রবিন যথাক্রমে এক এক করে গোল করেন।ম্যাচ সেরা সাজ্জাতুল কে হোটেল আহারের পক্ষ থেকে ট্রফি তুলে দেওয়া হয়।