ঝিনাইদহে সদর উপজেলায় ঝড়ে অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত

0
770

গড়াই নিউজ২৪.কম::তিনি বলেন, মঙ্গলবার বিকাল থেকেই হালকা বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পর হঠাৎ করেই আকাশ কাল মেঘে ঢেকে যায়; শুরু হয় ঝড়।

১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে আড়মুখী গ্রামের কুটিপাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত প্রায় দু্ই কিলোমিটার এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

এতে অর্ধশত কাচা-পাকা বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে। উপড়ে পড়েছে শতশত গাছপালা। ঝড়ের কবলে পড়ে নারী ও শিশুসহ আহত হয়েছে তিনজন।”

আড়মুখী গ্রামের বাবলু শেখ বলেন, “হঠাৎ করে ঝড় শুরু হল। কিছু বোঝার আগেই ১৫ থেকে ২০ সেকেন্ডের মধ্যে গাছপালা উপড়ে গেল। বাড়িঘর ভেঙে মাটির সঙ্গে মিশে গেল।”

একই এলাকার দোস্তর আলী বলেন, “যাদের মাটির ঘর বা টিনের ঘর ছিল তাদের আর কিছুই নেই। ঝড়ে সব শেষ।”

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া তাদের শুকনা খাবার দেওয়া হচ্ছে।

শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ২৪.কম::