
শেরপুর সংবাদ দাতা, গড়াইনিউজ২৪.কম:: শেরপুরের নালিতাবাড়িতে স্থানীয় দাখিল মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং এর দায়ে শরিফুল ইসলাম সজীব (১৯) নামে এক বখাটে কে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বখাটে সজীব শহরের সিটপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ শনিবার সকাল ১০ টার দিকে পাচগাও দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর এক ছাত্রী, মাদ্রাসায় যাওয়ার পথে বখাটে সজীব ওই ছাত্রীর পথরোধ করে এবং জোরপূর্বক মোবাইলফোন উপহার দিতে চায়।ঘটনাক্রমে আশেপাশের লোকজন বখাটে সজীবকে আটকে রাখে।পরে কলসপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও পুলিশের সহায়তার নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে নিয়ে যাওয়া হয় বখাটে কে।নির্বাহী মেজিস্ট্রট তরফদার সোহেল রহমান সাক্ষী প্রমানশেষে ইভটিজিং এর দায়ে বখাটে সজীবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

























