ঈশ্বরদীতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র পরিচয়পত্র বিতরণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন

0
1378

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ‘‘দোষারোফ নয়, দূর্ঘটনার কারণ জানতে হবে সবাইকে নিয়ম মানতে হবে’’-এই শ্লোগানকে সামনে রেখে ঈশ্বরদীতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র স্থানীয় কমিটির সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন গতকাল শুক্রবার রাতে সুগার ক্রপ গবেষনা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্যানেল চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া।
নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ও দৈনিক উত্তর জনতার সম্পাদক শহিদুল হাসান ববি সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র সাঈদ হাসান শিমুল ও দাশুরিয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ঈশ্বরদী উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক সেলিম আহমেদ।
বক্তারা বলেন, সড়ক নিরাপদ না হওয়ার কারণে দূর্ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। দূর্ঘটনা রোধ কল্পে প্রথমে সড়ক নিরাপদ করতে হবে। একই সাথে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা জরুরী প্রয়োজন। রাস্তার পাশে ফুটপাত না থাকার কারণে সাধারন মানুষ রাস্তার উপর দিয়ে যাতায়াত করে থাকেন। ফুটপাত দখল মুক্ত না হলে দূর্ঘটনা রোধ সম্ভব নয়। ঈশ্বরদী রেলওয়ে গেট থেকে বাজার হয়ে চাঁদআলী মোড় পর্যন্ত রাস্তার দু-ধারের ফুটপাত ব্যবসায়ীরা মালামাল দিয়ে দখল করে রেখেছেন। কেউ কেউ লোহার রড দিয়ে খাঁচা বানিয়ে আটকিয়ে রেখেছেন।
বক্তারা আরও বলেন, ঈশ্বরদী পৌরসভার পক্ষ থেকে জরুরী ভিত্তিতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ফুটপাত দখল মুক্ত করে নির্বিঘেœ জনগণের চলাচলের ব্যবস্থা করতে হবে। এছাড়া দিনের বেলায় বাজার এলাকায় ট্রাক চলাচল বন্ধ রাখতে হবে। দিনের বেলায় বাজার এলাকায় ট্রাক চলাচল দূর্ঘটনার একটি প্রধান কারণ। নিরাপদ সড়ক চাই সংগঠনের আন্দোলন প্রশংসার দাবিদার। সড়ক দুর্ঘটনা দেশে ভয়াবহ রূপ নিয়েছে। এ রোধকল্পে একমাত্র পথ জনগণের মাঝে তথা চালক, মালিক, যাত্রী, পথচারী সকলের সচেতনা সৃষ্টি করা। সকলে সচেতন হলে এবং আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। (নিসচা)’র আয়োজন সড়ক দুর্ঘটনা রোধে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এ সংগঠনের পতাকাতলে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানান এবং সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হয়ে পথ চলার আহ্বান জানানো হয়।