কুষ্টিয়ায় লালন শাহ ক্লিনিকের পার্টনার রাশেদুল ইসলাম চঞ্চলের রহস্যজনক মৃত্যু!

0
2682

গড়াইনিউজ২৪:: কুষ্টিয়ায় এক ক্লিনিক ব্যসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবক সদর উপজেলার পেয়ারপুর গ্রামের দলিল লেখক আমিনুল ইসলামের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শহরের থানাপাড়াস্থ মন্দিরের পূর্বপাশের্^ অচেতন যুবক  লালন শাহ ক্লিনিকের পার্টনার রাশেদুল ইসলাম চঞ্চল (৩২)কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ব্যবসায়ীর পার্টনার হারুনর রশিদ দাবি করেন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উত্তরা ব্যাংক কুষ্টিয়া শাখা থেকে ভাগ্নের বিয়ে বাবদ ২লক্ষ টাকা উঠায়। এরপর থেকে বিকেল পর্যন্ত চঞ্চলকে পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৬টার দিকে থানাপাড়া মন্দিরের পাশ থেকে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধারকালে চঞ্চল বার বার বলছিল আমার টাকা আমার টাকা। সেকারণে ধারণা করা হচ্ছে কোন দুর্বৃত্তচক্র টাকা ছিনতাই করতেই তাকে চেতনানাশক কিছু খাইয়ে থাকতে পারে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বশির উদ্দিন বলেন, এজাতীয় মৃত্যুর ক্ষেত্রে কোন প্রকার পয়জনিং হলে কার্ডিয়াক ফেইলিউরে মৃত্যু ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী গড়াইনিউজ২৪.কম কে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।