কুষ্টিয়ায় বেড়ে চলেছে কিছু অসাধু পুলিশ কর্মকর্তার দৌরাত্ব: আতিকুজ্জামান ছন্দ

0
2584

হাসিবুর রহমান রুবেল, কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: হঠাৎ করে কুষ্টিয়ার কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের দৌরাত্ব বেড়ে চলেছে বলে মন্তব্য করেন আন্তজার্তিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আতিকুজ্জামান ছন্দ। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাব কনফারেন্স লাউঞ্জে কুষ্টিয়ার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক বন্ধে প্রশাসনের ভুমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন আগের তুলনায় বর্তমানে কুষ্টিয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত। এছাড়া মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান প্রশংসানীয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে পুলিশ কিছু অসাধু কর্মকর্তা কুষ্টিয়ার অধিকাংশ মাদক স্পট থেকে নিয়মিত মাসোহারা আদায় করছে। আর এসব মাসোহারা অনেকে সময় তারা নিজেরা আদায় না করে তাদের সোর্স এর মাধ্যমে আদায় করছে। এছাড়া ইচ্ছা মতো যখন তখন চেক পোস্টের নামে সাধারণ মানুষকে হয়রানি করা যেনও কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের নিয়মিত কাজ হিসেবে পরিণত হয়েছে। আতিকুজ্জামান ছন্দ বলেন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলার মাসিক প্রতিবেদনে উঠে এসেছে যে, সেসব পুলিশ কর্মকর্তার এ ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করছে তারা অধিকাংশই অদৃশ্য ক্ষমতা বলে দীর্ঘদিন যাবত কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় বা ফাড়িতে কর্মরত রয়েছে। দীর্ঘ সময় একই জেলাতে থাকার কারণে পুলিশ কিছু কর্মকর্তাদের ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তি ও অবৈধ ব্যবসায়ীদের সাথে গড়ে উঠছে সুসম্পর্ক। আর এসব সম্পক রক্ষার্থে আস্তে আস্তে তারা বিভিন্ন আইন বিরোধী কাজে জড়িয়ে পড়ছে। কুষ্টিয়া জেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি আতিকুজ্জামান ছন্দ কুষ্টিয়া জেলার মাননীয় ডিসি ও পুলিশ সুপার মহাদয়ের দৃষ্টি আর্কষন করে বলেন, যদি আপনারা আন্তরিকতার সাথে আন্তজার্তিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলার প্রতিবেদনে অসাধু কিছু পুলিশ কর্মকর্তাদের যে সব কর্মকান্ডের বিষয়গুলো উঠেছে তা সঠিকভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করেন তা হলে হয়তো মাদক ও সন্ত্রাস মুক্ত কুষ্টিয়া গড়ে উঠবে।