কুষ্টিয়ার কুমারখালিতে দারিদ্রসীমার নিচে বাস করেও ১০ টাকা মূল্যের কার্ড পায়নি অনেকেই!

0
2717
এইসব অসহায় ব্যাক্তিদের পাশে দাড়াবে গড়াইনিউজ২৪.কম

কুমারখালি প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: দেশ এগিয়ে চলছে ডিজিটাল ভাবে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছেন বাস্তবায়ন হচ্ছে তবে এক শ্রেণী দায়িত্বশীল ব্যাক্তিদের কারনে সরকারের কর্মকান্ড সঠিক ভাবে মূল্যায়ন হচ্ছে না। জানা যায়, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে ভিক্ষুক মুক্ত কর্মসূচিতে নাম নাই অনেকেরই এবং দশ টাকা কেজি রেশন কার্ডেও নাম নাই, মো: আক্কাস শেখ(৭৫) পিতা মৃত দিরাজ শেখ গ্রাম-সোন্দাহ, শ্রী অর্জন দাস(৫২) পিতা স্বর্গীয় অনিল দাস গ্রাম -সোন্দাহ, শ্রী শুধান কর বিশ্বাস(৭৫) পিতা স্বর্গীয় শিরিস প্রামানিক এরা দারিদ্র সীমার নিচে বাস করেও সরকারের নানা মূখী প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে, গড়াইনিউজ২৪.কম কে আক্কাস শেখ জানান, ভিক্ষা ব্যাবসাটা ভালো কিন্তু লজ্জা লাগে বলে করি না, দেহ চলে না তার পরও ভ্যান চালাতে হয়, শুধুমাত্র দু-মুটো খাবারের জন্য, কি আর করবো আমাদের দিকে কেউ তাকায় না। গড়াইনিউজ২৪.কম কে শ্রী অর্জন দাস ও শ্রী শুধান কর বিশ্বাস আরও বলেন, শুনেছি আমাদের শেখ হাসিনা ভিক্ষুকদের জন্য কি বলে করছেন। তবে আমাদের কেও কোন খোঁজ নেন না, আসল কথা মাথায় তেল থাকলে সব হয়, আর তেল না থাকলে কিছু হয় না, এটা সমাজের একটা ব্যাধী। আমরা সবই জানি কিন্তু কোন কার্ডই কি আমাদের ভাগ্যে জোটে না, বঙ্গ বন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষুদা মুক্ত দারিদ্র মানুষের জন্য দশ টাকা কেজি রেসন কার্ডের মাধ্যমে সঠিক দারিদ্র প্রেরিতো মানুষের খুজে বের করে তাদের তালিকা করার কথা থাকলেও সঠিক ব্যাক্তিরা কি কার্ড পাচ্ছেন কে দেখবে এদের। কে দেবে এদের কার্ড। তাই এই বিষয়টি কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব মো:জহির রায়হান এর সুদৃষ্টি কামনাসহ ভূক্ত ভূগিদের দশ টাকা কেজী কার্ড দেবার ব্যাবস্থা গ্রহন করার সুদৃষ্টি কামনা করছি। বঙ্গ বন্ধু কন্যা শেখ হাসিনার ক্ষুধা মুক্ত এবং ভিক্ষুক মুক্ত কার্যক্রম বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা সাংবাদিকরা সব সময় পাশে থাকবে সরকারের উন্নয়ন কে বাস্তবায়নে করতে এবং কুমারখালী তথা কুষ্টিয়া সহ সারা দেশের দূর্ভোগের চিত্র তুলে ধরবে গড়াইনিউজ২৪.কম।