
রাজশাহী প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: রাজশাহীর তানোরে বজ্রপাতে সুজন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের আশরাফুল ও তার ছেলে সুজন জমির আইলে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সুজন মারা যান।

























