
গড়াই নিউজ ২৪.কম::ঢালিপাড়ার জনপ্রিয় পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টিকা নেওয়ার ৪ দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গুণী এই নির্মাতা। মঙ্গলবার (১০ মার্চ) রাতে স্ত্রীসহ তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
গণমাধ্যমকে নির্মাতা নিজেই বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২ তারিখে আমি টিকা নিয়েছি আর ৬ তারিখে জ্বরে আক্রান্ত হই। পরে পরীক্ষা করালে করোনা রিপোর্ট পজেটিভ আসে।
তিনি আরোও বলেন, গত ২ মার্চ আমি ও আমার স্ত্রী করোনা ভ্যাকসিন নিয়েছি । ভ্যাকসিনে নেওয়ার চারদিন পর জ্বর অনুভব করি। জ্বরে শরীর দূর্বল হয়ে পড়লে ল্যাব এইড হাসপাতালে গিয়ে পরীক্ষা করাই। পরীক্ষায় কভিড পজেটিভ আসে। আমার স্ত্রীরও পজেটিভ এসেছে। সবার কাছে দোয়া চাই।
বর্তমানে নিজ বাসাতেই আইসোলেশনে হয়ে রয়েছেন তিনি। যদিও শরীরে কোনো উপসর্গ না থাকলেও ডাক্তারের পরামর্শ মতো চলছেন বলে জানিয়েছেন তিনি।কারণ ডাক্তার যে কোনো সময় শ্বাসকষ্ট হতে পারে বলে বলে তাকে সতর্ক থাকতে বলেছেন।
শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ ২৪.কম::

























