‘অজানা মাজার সংসদের নিরাপত্তা ও পবিত্রতা নষ্ট করছে’: হানিফ

0
1439
কুষ্টিয়ায় নিজ বাড়িতে দলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘জিয়াউর রহমানের স্বাধীনতা পদক’ প্রসঙ্গে সাংবাদিকদের এ কথা বলেন,

মামুনুর রশীদ:: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তৎকালীন সময়ে জিয়াউর রহমানের মরদেহ বলে জানাযা পড়ে যা দাফন করা হয়েছিল সেটা কেউ খুলে দেখেনি তার মধ্যে কি ছিল। তাই অজানা বিষয়কে মাটির নিচে পুতে মাজার নাম করে সংসদের নিরাপত্তা ও পবিত্রতা নষ্ট হোক দেশবাসী তা চায় না। মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘পাকিস্তানি চিন্তা চেতনা ও আদর্শে লালিত হয়ে পাকিস্তানের চেতনা বাস্তবায়নের জন্য জিয়াউর রহমান সে সময় কাজ করেছিলেন। বিএনপি তার দলের নেতাকে মুক্তিযুদ্ধের পক্ষে বড় কা-ারি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যাচারের আশ্রয় নিয়ে স্বাধীনতা পদক দিয়েছিল।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমপর্যায়ে জিয়াউর রহমানকে আনার জন্য স্বাধীনতা পদক দেয়া হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সময়ে জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেয়া হয়েছিল। এটি তাদের একটি বড় ধৃষ্টতা ছিল। সরকার তা প্রত্যাহার করে নিয়ে সঠিক কাজ করেছে।’ শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ার ইকোপার্ক এর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ‘জিয়াউর রহমানের মাজার সরিয়ে নেয়ার ব্যাপারে বিএনপির বক্তব্যর প্রতিবাদে’ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, দেশের উচ্চ আদালত রায় দিয়ে প্রমাণ করেছিলো জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে। তিনি বলেন, ক্ষমতা দখলে রাখার জন্য ও পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমান বিনাবিচারে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়েছিলো। সেই ব্যক্তিকে স্বাধীনতা পদক দেয়া মানে ৩০ লাখ শহীদকে অবমাননা করা। আর সেটাই সরকার সংশোধন করেছে। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজাল আলী খান, কুষ্টিয়া জজ কোটের পিপি অ্যাডভোকেট অনুপ নন্দীসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।