দৌলতপুরের উন্নয়নের রোল মডেল আ:কা:ম সরোয়ার জাহান বাদশাহ এমপি

0
393

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে উন্নয়ন এর শিখরে ছুটে চলা বাংলাদেশের প্রতিচ্ছবি দৃশ্যমান সংসদীয় আসন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর উপজেলার সর্বত্ব স্থানে। দৌলতপুর উপজেলার এই আমুল পরিবর্তন এর কারিগর দৌলতপুর উপজেলার তৃণমূল আওয়ামী লীগের প্রান পুরুষ সাবেক ছাত্র নেতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আ.কা.ম সরওয়ার জাহান বাদশা এমপি। স্বাধীন বাংলাদেশে এই চর অধ্যুশীত অবহেলিত জনপদে অনেকই এম.পি হয়েছে, মন্ত্রী হয়েছে কিন্তু দৌলতপুর উপজেলার কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে দৌলতপুর উপজেলার সমস্ত রাস্তাা ঘাট সংস্কার নতুন রাস্তা নির্মাণ, ব্রিজ কালভার্ট সংস্কার নতুন ব্রিজ কালভার্ট নির্মান, মসজিদ মাদ্রাসা, মন্দির, স্কুল কলেজ ও সামাজিক প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও পুরাতন ভবন সংস্কার, শিক্ষা সামগ্রী বিতরণ, ক্রীড়া, স্বাস্থ্য চিকিৎসা, কৃষি, মৎস্য প্রাণিসম্পদ উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত করেছে নিজেকে দৌলতপুর উপজেলার তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের হৃদয়ে। তিনি সংসদ সদস্য হওয়ার পরে উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করছি, চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে বিদ্যুতায়ন, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নে নতুন রাস্তা নির্মান, রামকৃষ্ণপুর ইউনিয়ন এর ৫৬০ মিটার সংযোগ সেতু সমীক্ষা, হোসেনাবাদ ভোকেশনাল ৫তলা ভবন নির্মাণ, হোসেনাবাদ ও তারাগুনিয়া বাজারে ড্রেন ও রাস্তা প্রসস্ত করন, কাতলামারী থেকে দৌলতপুর থানা পর্যন্ত রাস্তা প্রসস্তকরন, ট্রেকনিক্যাল ট্রেনিং ভবন নির্মাণ এর জন্য জায়গা নির্ধারন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের জায়গা ক্রয় সম্পন্ন হয়েছে ভবন নির্মাণ ও নকশা প্রনয়নের কাজ চলমান। খলিশাকুন্ডি বেঙ্গলঘাট ব্রীজের কাজ চলমান যা স্থানীয় জনগণের ৪০ বছরের দাবি। পনেরো টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি, ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করা হয়েছে, চল্লিশ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত বাবদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং চল্লিশ টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে যার মধ্যে ২৫ টির কাজ চলমান। দৌলতপুর আধুনিক উপজেলা কমপ্লেক্স নির্মান কাজ ইতিমধ্যে শেষ হয়েছে আগামী মাসে উদ্বোধন হবে। উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের দুর্নীতি রোধে প্রয়োজনিীয় ব্যবস্থা গ্রহন করার কারণে সেবাগ্রহীতাদের ভোগান্তি নেই বললেই চলে, মরিচা ইউনিয়ন ও চিলমারী ইউনিয়ন এর নদী ভাঙ্গনের থেকে রক্ষা করতে জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন প্রতিরোধ করা হয়েছে, দৌলতপুর উপজেলার সাধারণ মানুষের চিকিৎসার মান উন্নত করতে একইসাথে ১৯ জন ডাক্তার পোস্টিং এর মাধ্যমে উপজেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি করন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের জন্য ডাংমরকা সাব ষ্টেশন স্থাপন, মহিষকুন্ডী বাজার থেকে জুনিয়াদহ বাজার পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা মেরামত, দৌলতপুর উপজেলার ৭০ কিলোমিটার নতুন রাস্তা নির্মান ও ২৫০ কিলোমিটার রাস্তা মেরামত করা হয়। দৌলতপুর উপজেলার সর্বত্র উন্নয়ন মুলক কাজের পাশাপাশি মসজিদ মাদ্রাসা গোরস্থান ঈদগাহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক অনুদান প্রদান করে সদালাপী এই মুজিব সৈনিক উপজেলা বাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে খুব সহজে এবং হয়েছে জননেত্রী দেশরতœ শেখ হাসিনার আস্থাশীল কর্মী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের নৌকার মাঝি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও তাকে মনোনয়ন দিয়েছেন, দৌলতপুর উপজেলার তৃণমূল আওয়ামী লীগের সাধারণ কর্মীরা দৌলতপুর উপজেলার উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনতে আ.কা.ম সরওয়ার জাহান বাদশা কে ঘিরে ঐক্যবদ্ধ হচ্ছে। ৭ই জানুয়ারী যতোই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠছে। কুষ্টিয়া ১ দৌলতপুর ও ব্যতিক্রম না। দৌলতপুর উপজেলার সর্বত্র জনসমাগম এর স্থানে চায়ের দোকানে বাজার ঘাটে দোকানে দোকানে আলোচনার বিষয় ৭ই জানুয়ারীর নির্বাচন। সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সামনে নির্বাচনে তারা আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ কে নৌকা প্রতিকে ভোট বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তি শালী করতে পারলে উন্নয়ন এর ধারা অব্যাহত থাকবে। মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রসুতি ভাতা, শিশু ভাতা, বিদ্যালয়ে বৃত্তি প্রদান, প্রতিবন্ধী ভাতা অব্যহত থাকবে আর সরওয়ার জাহান বাদশাহ এমপি নির্বাচিত হলে দৌলতপুর উপজেলার তৃণমূল নাগরীকদের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে যাবে। এলাকাবাসি জানান, উনি এমন একজন মানুষ যে এমপি হয়েও এলাকা বাসির ডাকে সাড়া দিয়ে সব রকম সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকে জনগণের সুবিধা অসুবিধার খোঁজখবর নেন এবং সাধারণ মানুষ কে তার সম্পর্কে জানতে সুযোগ করে দেন। এটা এখন নির্বাচনের সময় ভোট পাওয়ার জন্য তিনি করছেন এমনটা না, তিনি নির্বাচীত হওয়ার পর থেকেই নিজেকে এইভাবে নিঃশব্দে জনগণের মাঝে বিলীন করে দিয়েছে। তাই আমরা আবারো নৌকার মাঝি আ: কা: ম সরোয়ার জাহান বাদশাহ কে ভোট দিয়ে বিজয়ী করবো, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।