কুষ্টিয়া ১ আসেন দোয়া ও ভোট চেয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বাদশাহ্ এমপি

0
344

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: ২০২৩ পেরিয়ে আসছে একটি নতুন বছর ২০২৪ সাল। নতুন উদ্যমে এগিয়ে যেতে আমরা সবাই চেষ্টা করছি। আসন্ন দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করেছে আপনার মূল্যবান একক ভোটটি নৌকা মার্কায় প্রদান করতে। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত স্মার্ট দৌলতপুর গড়তে সাহায্য করুন আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপিকে। বিগত দিনের ন্যায় আপনাদের সেবায় নিয়োজিত থেকে আমি দৌলতপুর কে নতুনভাবে নতুন রুপে সাজাতে চাই। যেখানে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের জায়গা হবে না, থাকবে না এমপির কোন ক্যাডার বাহিনী, যেখানে ভাই-বোন, আতœীয় স্বজন সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাই আগামী ৭ই জানুয়ারি, নৌকা মার্কায় সকলে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেছেন নৌকার মাঝি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি। উক্ত উদ্দেশ্য সফল করতে আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি সবার দোয়াপ্রার্থী। আমার দৌলতপুর উপজেলার সকল ভোটারদেরকে নতুন বছরের শুভেচ্ছা।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
জয় হোক দৌলতপুরবাসীর।