
মোঃ সেলিম রেজা সালাম, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া সদর উপজেলার নবগঠিত কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি কুচক্রী মহল। আগামী ২রা নভেম্বর ২০২২ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তফসিল অনুযায়ী কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন আনিসুর রহমান ঝন্টু। অবিভক্ত জিয়ারখি ইউনিয়ন পরিষদের বার বার নির্বচিত চেয়ারম্যান ইদবার বিশ্বাসের ছেলে ২ যুগের অধিক সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, সদর উপজেলা কৃষক লীগের নেতা ও তরুণ সমাজ সেবক আনিসুর রহমান ঝন্টু। চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে কাঞ্চনপুর ইউনিয়নের সর্বত্র তার জনপ্রিয়তায় ভীত হয়ে একটি কুচক্রী মহল তার সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে নানা রকম মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশন করছে ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। তথ্য অনুসন্ধানে সরজমিনে কাঞ্চনপুর ইউনিয়ন এর বিভিন্ন এলাকার জনগণের সাথে কথা বলতে গেলে তার বলেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিসুর রহমান ঝন্টু একজন সহজ সরল স্বভাবের মানুষ ও বনেদি সভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা ইদবার বিশ্বাস অবিভক্ত জিয়ারখি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আনিসুর রহমান ঝন্টুও প্রায় দুই যুগের অধিক সময় ধরে জিয়ারখি ইউনিয়ন ও কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে কাজ করে যাচ্ছেন। সদর উপজেলা কৃষক লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের কর্মি হিসাবে এখনো যুক্ত আছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এলাকা বাসি আরও বলেন, ঝন্টু তার বাবার মতো এলাকার সকল শ্রেনীর মানুষের সাথে বিনয়ের সাথে কথা বার্তা বলেন তার চলাফেরায় কথা বার্তায় ব্যাবহারে কেউ কোনো রকম কষ্ট পেয়েছে বলে আমরা শুনি নাই বা আমাদের জানা নেই। আমরা যতদুর জানি এলাকার মানুষের বিপদ আপদে খবর পাওয়ার সাথে সাথে তিনি দ্রæত ছুটে গিয়ে তার সাধ্যমত সাহায্য সহযোগিতা করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এলাকার যুব সমাজ কে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার কথা বলেন এবং নিজ অর্থায়নে খেলাধুলার ব্যাবস্থা করে দেন। মাদক নির্মুলে এলাকার মুরব্বিদের সাথে নিয়ে জনসচেতনতার কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে এলাকায় ব্যাপক সাহায্য সহযোগিতা করে এলাকা বাসির মন জয় করেছেন। তার এই সমস্ত ভালো কাজের জন্য ইতিমধ্যে কাঞ্চনপুর ইউনিয়নের সকল শ্রেনীর মানুষের ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে রয়েছে ইউনিয়ন বাসির পছন্দের শীর্ষে। আনিসুর রহমান ঝন্টুর এই জনপ্রিয়তায় ভীত হয়ে এবং তার এই জনহিতকর কাজ সহ্য করতে না পেরে একটি কুচক্রী মহল তাদের স্বার্থসিদ্ধির আশায় তার নামে মিথ্যা বানোয়াট কুৎসা রটনায় লিপ্ত হয়েছে। এলাকা বাসি আরও বলেন, ঝন্টুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লাভ নেই, ইউনিয়ন বাসি ব্যালটের মাধ্যমে এই কুৎসার জবাব দেওয়ার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে।

























