
গড়াইনিউজ২৪.কম:: বিশ্বব্যাপী চলা ভয়াবহ সাইবার আক্রমণের ঢেউ আছড়ে পড়েছে পাশ্ববর্তী দেশে ভারতে। ‘র্যানসমওয়ার’ ভাইরাসের আক্রমণে ভারতের অন্ধ্রপ্রদেশ পুলিশের কমপেক্ষ ১০০ সার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্ধ্রপ্রদেশের চিত্তুর,গুন্তুর, বিশাখাপট্টমের ১৮ টি পুলিশ থানা সাইবার হামলার শিকার হয়েছে। তবে কর্মকর্তার বলেছেন, এই হামলার কারণে দিনের কাজগুলোতে খুববেশি সমস্যা হয় নি। শুক্রবার রাশিয়া, চীন, যুক্তরাজ্যসহ বিশ্বের ৭৪টি দেশের ৪৫ হাজার কম্পিউটার নেটওয়ার্কে একটি ‘র্যানসমওয়্যার’ ছড়িয়ে পড়ে, যাতে আক্রান্ত হয় বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্ক পরে সেটি বিশ্বব্যাপী আরো বাড়তে থাকে। সাইবার হামলার কথা নিশ্চিত করে ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিমের মহাপরিচালক গুলশান রায় বলেন, আমরা আজকে একটি মূল্যায়ন সভা করেছি। সভা থেকেই আমরা দেখতে পারি যে অন্ধ্রপ্রদেশের ১০২ টি সার্ভার ‘র্যানসমওয়ার’ ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে, বিশেষ করে যাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা শুধু অন্ধ্রপ্রদেশে পুলিশের সিস্টেমেই নয় বরং আরো অনেক জায়গায় আঘাত করে থাকতে পারে জানিয়ে তিনি আরো বলেন, আমাদের বিশেষজ্ঞরা হ্যকিংয়ের শিকার সিস্টেমগুলোর পুনরুদ্ধা করে যখন সোমবার অফিস খোলার পর সেগুলোচালু করা হবে তখন আসল ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে। এই ম্যালওয়ার আক্রমণকে ইতোমধ্যেই সবচেয়ে বড় সাইবার হামলা হিসেবে আখ্যা দেয়া হয়েছে। ম্যালওয়্যার আক্রান্ত কম্পিউটার স্ক্রিনে একটি বার্তা দিচ্ছিল যে, নিয়ন্ত্রণ ফিরে পেতে বিটকয়েনের মাধ্যমে ৩০০ ডলার পরিশোধ করতে হবে। ‘শ্যাডো ব্রোকার্স’ নামে পরিচয় দেওয়া হ্যাকারদের একটি গ্রুপ গত এপ্রিলে সাইবার অ্যাটাকের একগাদা টুল ফাঁস করে, যেগুলোর অনেকগুলোতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির এনএসএ-এর সিল ছিল।এনডিটিভি।

























