খোকসায় শিক্ষক রেজাউলের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ!

0
523

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: এমন ঘটনা ঘটেছে বহু আলোচিত কুষ্টিয়ার খোকসা জানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ রেজাউল (৫৫) এর বিরুদ্ধে। নিজ স্কুলের ছাত্রী সুমি (ছদ্মনাম) সহ একাধিক মেয়েরদের দলবদ্ধ ভাবে প্রাইভেট পড়াতেন, হঠাৎ তারঁ চোখ পরে নিজ স্কুলের দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর উপর। এইভাবে নিঃশব্দে নিরবে বেশকিছু দিন ধরে প্রাইভেট পড়ানো শেষে সব শিক্ষার্থীর খাতা দেখে এবং ছুটি দেয়। কিন্তু দশম শ্রেণির শিক্ষার্থী সুমির (ছদ্মনাম) খাতা দেখতে না চাইলে শিক্ষার্থী বারবার খাতা দেখার জন্য আরজি জানায়। ঘটনার দিন শনিবার অন্য সব ছাত্রছাত্রীদের ছুটি দিলেও ভুক্তভোগী সুমিকে ছুটি না দিয়ে প্রেমের প্রস্তাব দেয়, প্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। সুমী ঈশ্বরদী সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকের মেয়ে। ইংরেজি শিক্ষক রেজাউল এর বিরুদ্ধে প্রেম প্রস্তাব ও জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন ভুক্তভোগী স্কুল ছাত্রী। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জনাব রিপন বিশ্বাস,স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও খোকসা থানায় লিখিত অভিযোগ করা হয়। এসময় উপস্থিত ছিল শিক্ষার্থীর মা-বাবা ও ভাই। শিক্ষার্থীর দেওয়া জবানবন্দি অনুযায়ী অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনাানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল কমিটির সভাপতি জনাব রিপন বিশ্বাস।
উল্লেখ্য,গত দুইদিন ধরে স্কুলের প্রধান শিক্ষককে অভিযুক্ত ঘটনা সম্পর্কে জানার জন্য কল দিয়েও তাকে ফোনে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি এধরনের অভদ্র লুচ্চা বদমাইশ শিক্ষকদেরকে স্কুল থেকে বের করে কঠিন শাস্তির আওতায় আনা উচিত। এছাড়াও অভিযোগ রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে একেরপর এক অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার পেছনে কাদের হাত রয়েছে, কাদের যোগসাজশে অপকর্ম করতে সাহস পাচ্ছে এসব নৈতিকতা বিসর্জন দেওয়া শিক্ষক সমূহ এবং শতবর্ষী স্কুলের সম্মানহানি করছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা এখন সময়ের দাবি। ম্যনেজিং কমিটির সভাপতি মহোদয় কে এ বিষয়ে খতিয়ে দেখার অনুরোধ করেছেন ভুক্তভোগী পরিবার। আজ বেলা ৩ টার দিকে স্কুল কক্ষে ম্যানেজিং কমিটির সদস্য সভাপতি দুই পক্ষকে নোটিশের মাধ্যমে ডেকে আনে এবং শুনানি হয়। দুই পক্ষের শুনানি বক্তব্য লিখিত হয়। পরে ব্যবস্থা গ্রহণ করা।