শুভ জন্মদিন সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লব!

0
798
সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লব

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: শুভ জন্মদিন কুষ্টিয়ার সাংবাদিক নেতা হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব। আজকে তাঁর শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। রাশেদুল ইসলাম বিপ্লব কেবলই সাংবাদিকই নন। একাধারে তিনি গবেষক, লেখক ও কবি, রাজনৈতিক নেতা, সমাজসেবক ও পরিবেশ প্রেমিক৷ তিনি সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া-জেইউকে ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সফল সভাপতি, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আরশীনগর, ডেইলি অথেনটিক, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার সম্পাদক। এছাড়াও তিনি বিআরজেএস কেন্দ্রীয় সভাপতি। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং জাতীয় কবিতা পরিষদ, কুষ্টিয়া শাখার আহবায়ক। তিনি দৌলতপুরের কৃতিসন্তান হিসেবে সমাদৃত। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ‘ হিউম্যান রাইট্স ইন বর্ডার এরিয়া’ শীর্ষক গবেষণায় এম.ফিল ডিগ্রী অর্জন করেছেন তিনি। তিনি একজন লেখক,গবেষক ৷ তার লেখা বেশ কয়েক বই ইতিমধ্যে পাঠক জনপ্রিয়তা পেয়েছে ৷ তার রচিত ‘কুষ্টিয়ার সংবাদপত্রের ইতিহাস’, কুষ্টিয়ার মুক্তিযুদ্ধের ইতিহাস’ ও ‘কারাপরিদর্শকের কারাবাস’ বেশ জনপ্রিয়। তার প্রকাশনা ও সম্পাদনায় দৈনিক আরশীনগর পত্রিকাটি পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ৷ তার প্রকাশনায় কুষ্টিয়ার একমাত্র ইংরেজী পত্রিকা ডেইলি অথেনটিক প্রকাশিত হয়ে থাকে ৷ এছাড়াও দৈনিক পদ্মা-গড়াই নামে আরও একটি পত্রিকার তিনি সম্পাদক ও প্রকাশক ৷ এছাড়াও তিনি বাংলাদেশ বেতার,নাগরিক টিভি, ইংরেজি দৈনিক ট্রাইবুনালের বিশেষ প্রতিবেদক, দৈনিক বর্তমান এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি ৷ ২০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি জাতিসংঘ সফর করেন ৷ অত্যন্ত সুমিষ্ট ভাষী এবং বন্ধুসুলভ আচরণের কারণে তিনি ইতিমধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ৷ তার স্ত্রী আফরোজা আক্তার ডিউ বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি। ২০০০ সাল থেকে দৈনিক আরশীনগর’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেন। পরে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে ইংরেজি ডেইলি অথেনটিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। ডেইলি নিউ নেশন ও দৈনিক বঙ্গজননী কুষ্টিয়া জেলা প্রতিনিধি। এছাড়াও তিনি কুষ্টিয়া জেলা উইমেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি। তিনি উইমেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠন করে দীর্ঘদিন ধরে নারী নেতৃত্ব প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া বর্তমানে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ২০১৬ সালে জয়ীতা হয়েছেন। বর্তমানে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। একজন নারী যে কতটা বহুমাত্রিক গুণ ও কর্মের অধিকারী হতে পারেন-তা আফরোজা আক্তার ডিউকে দেখলে বোঝা যায়। শিক্ষকতা করে, সংসার সামলে, সন্তান লালন পালন করে, সাংবাদিকতা, রাজনীতি, সংস্কৃতির অধ্যয়ন ও চর্চা চালিয়ে যাওয়া, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করা এবং সকল প্রকার অন্যায়, নিপীড়নের বিরুদ্ধে কলম-কাগজে প্রতিবাদের পাশাপাশি রাজপথেও সক্রিয় ভূমিকা রেখে মানবীয় চরিত্রের স্বরূপ প্রকাশ করে চলেছেন দীর্ঘদিন ধরে এই নারী। তাদের দুই মেয়ে তাসনিয়া ইসলাম তানহা, নূসাইফা ইসলাম ত্বাহা। তারা স্থায়ীভাবে বসবাস করছেন আরশীনগর ভবন, পূর্ব মজমপুর, কুষ্টিয়ায়। অত্যন্ত সুমিষ্ট ভাষী এবং বন্ধুসুলভ আচরণের কারণে তারা ইতিমধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ৷