
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার ভেড়ামারা ও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আজ ২০ মে শুক্রবার ভোরে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘড়িয়া এলাকায় সিএনজির ধাক্কায় ভ্যানচালক মোসলেম শেখ (৬০) নিহত হয়েছে। বাড়াদী পশ্চিমপাড়া এলাকার করিম হাওলাদারের ছেলে নিহত মোসলেম। পারিবারিক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মোসলেম প্রদিদিনের মতো ভ্যান নিয়ে ফজরের আজানের সময় ভাড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। আজ শহরের মোল্লাতেঘড়িয়া এলাকায় সিএনজির সাথে মুখোমুখী সংঘর্ষে তার মাথায় আঘাত লাগলে তিনি নিহত হন।অন্যদিকে গতকাল ১৯ মে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুষ্টিয়া ভেড়ামারার ১২মাইল নামক স্থানে শ্যামলী পরিবহনের পিছনে ক্রেনের ধাক্কায় শ্যামলী পরিবহনের যাত্রী সিহাবউদ্দিন (২১) মারা যায়। নিহত সিহাব মেহেরপুরের বাসিন্দা। হাইওয়েপুলিশে এস আই মতিয়ার রমহান বিষয়টি নিশ্চিত করেছেন।

























