জুনের শেষে উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু : মন্ত্রিপরিষদ সচিব

0
695
খন্দকার আনোয়ারুল ইসলাম

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: জুনের শেষে পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে অনুষ্ঠিত হয় এ বৈঠক।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, আশা করি জুনের শেষ সপ্তাহের আগে পদ্মা সেতু চালুর জন্য রেডি হয়ে যাবে। তবে আজকের মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতুর নামকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি।  তিনি বলেন, সেতু কর্তৃপক্ষ আবেদনের তারিখ চেয়ে সারসংক্ষেপ পাঠাবে, সে অনুযায়ী তারিখ ঠিক হবে।