কুষ্টিয়ায় সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে হরিপুরবাসীর মানববন্ধন!

0
347

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: সংবাদ প্রকাশের জেরে এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার ও দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নবাসী। গতকাল সোমবার সকালে কুষ্টিয়া শহরের থানামোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে হামলার শিকার সাংবাদিক হাসিবুর রহমান রিজু বক্তব্য রাখেন। তিনি প্রশাসনকে এই মামলার সুষ্ঠ তদন্তের আহŸান করেন এবং আইনী প্রক্রিয়ায় আসামীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন। এছাড়া বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক জিল­ুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারণ সম্পাদক সোহেল রানা, হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজু আহমেদ, শরিফুল ইসলাম খোকন, হাটশ হরিপুর ইউনিয়ন জাসদের সভাপতি আবু তৈয়ব, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন রহমান, মোহনা স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সুজন রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান রনি, হাটশ হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রুমি প্রমুখ। মানববন্ধন অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মনো। এসময় দীপ্ত টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক নুরুন্নাহার সীমা, সাংবাদিক লাল্টু সহ হাটশ হরিপুর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর এমন বর্বোরচিত সন্ত্রাসী হামলায় যারা জড়িত দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহŸানও জানানো হয়। হাসিবুর রহমান রিজু ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি একই সাথে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও এলাকায় নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।