
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন টিটন এক বিবৃতিতে জানিয়েছেন ১৪ বছর বয়সী রোজাদার ছেলের উপর হামলা অভিযোগের তীর টিটন মেম্বারের দিকে এই সংবাদের শিরোনামের ঘটনার সাথে কোনভাবে জড়িত নয় আমি। কিন্তু কুষ্টিয়ার কিছু অনলাইন নিউজ পোর্টাল কয়া ইউনিয়নের হারুন অর রশিদ নামের ১৪ বছর বয়সী রোজাদার ছেলের উপর হামলার অভিযোগ নিয়ে আমার নামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। আনোয়ার হোসেন টিটন জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে নিয়ে পূর্ব শত্রুতার জেরে এলাকার কিছু সংখ্যক লোক আমার বিরুদ্ধে এই ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরো জানান, আমি যখনই এই ঘটনার বিষয়ে জানতে পারি তখনই আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে ঘটনাস্থলে যায়। পরে ছেলেটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা দিয়ে হাসাপাতালে পাঠায়। ঘটনার বিষয়টি পরে আমি বিস্তারিত জানতে পারি যে প্রতিবন্ধী মেয়ে ঘঠিত বিষয় নিয়ে উক্ত ঘটনার সূত্রপাত। এখানে দুই পক্ষই আমার কাছে অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে উক্ত বিষয় নিয়ে দুই পক্ষ’র সাথে বসে মিমাংসার প্রস্তুতি চলছে। কিন্তু কিছু মানুষ এখানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাই আমি বলতে চাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা বন্ধ করুন।
আনোয়ার হোসেন টিটন
মেম্বার
৬নং ওয়ার্ড, কয়া ইউনিয়ন পরিষদ, কুমারখালী, কুষ্টিয়া।

























