
আবু রায়হান (বর্ষন),শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সহ সারাদেশব্যপী ২২ দিন নিষিদ্ধ থাকার পর আজ রাত ১২টা থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে নদ-নদী ও উপকূলে মাছ ধরা ও বেচাকেনা শুরু হবে।উল্লেখ্য, ইলিশ মাছ রক্ষার স্বার্থে গত ১২ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। দেশের ২৭টি জেলার নদ-নদী ও উপকূলে মাছ ধরার এ নিষেধাজ্ঞা চালু হয়।ইলিশ মাছ ধরা, বিক্রি করা, পরিবহন, মজুদ অথবা বিনিময় করা এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ছিলো। চিহ্নিত ৭ হাজার বর্গ কিলোমিটার এলাকাসহ সারা দেশে ইলিশের প্রজনন ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা বলবৎ ছিলো।ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় এ সময়টুকু জেলেদের ভিজিএফ কার্ডের আওতায় চাল দেয় সরকার। জেলে প্রতি ২০ কেজি করে চাল দেয়া হয়। নিষিদ্ধ ২২ দিনের জন্য দেশের ৭৬ টি উপজেলায় এই কর্মসূচির আওতায় মোট ৫৬ হাজার ৭২৩ জন জেলেকে চাল বিতরণ করা হয়।বাংলা আশ্বিন মাস ইলিশ মাছের ডিম ছাড়ার মৌসুম। ডিম পড়ার জন্য উপকূলীয় এলাকার মা ইলিশ এ সময়ে পদ্মা-মেঘনায় চলে আসে। এ সময় ইলিশ মাছ ধরলে মাছের বংশ বৃদ্ধি হতে পারে না। তাই প্রতি বছর এ সময়টাতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।এ ব্যাপারে শরীয়তপুর জেলা মৎস্য ককর্মকর্তা আব্দুস সালাম, গড়াই নিউজ২৪ শরীয়তপুর প্রতিনিধি আবু রায়হান (বর্ষন) কে জানান, গত ১২অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত ২২দিন আমরা মা ইলিশ সংরক্ষণ অভিজানে এবার আমরা সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি,আশা করি আগামিতেও ধরে রাখার চেষ্টা করব।পরিশেষে তিনি সকল সাংবাদিক, পুলিশ বাহিনি সহ তাদের সকল সহযোগীদের ধন্যবাদ জানান।

























