খোকসার জয়ন্তীহাজরায় পুর্ব শত্রুতার জেরে নয়নকে প্রাণনাশের চেষ্টা!

0
664
সন্ত্রাসী টিপুর বাহিনীর ধারালো অস্ত্র এবং পিস্তল নিয়ে নয়নকে খুন করার চেষ্টা করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। বর্তমানে নয়ন সদর হাসপাতালে ভর্তি আছে। ছবি: গড়াইনিউজ।

সেলিম রেজা সালাম, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়ন এর জয়ন্তীহাজরা গ্রামের আব্দুর রহিম মাষ্টারের পুত্র আরিফুল ইসলাম নয়নের উপর পুর্ব পরিকল্পনামতো প্রাননাশের উদ্দেশ্য হামলার ঘটনা ঘটেছে। ঘটনার বিবরনে জানা যায়, জয়ন্তী হাজরা ইউনিয়ন এর সাবেক মেম্বার, গত ইউনিয়ন পরিষদের নির্বাাচনে মটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেছিলেন। এবং তারপর থেকেই একই এলাকার করিম খানের পুত্র সন্ত্রাসী টিপু বাহিনী নানা রকম হুমকি ধামকি দিয়ে আসছে এবং বিভিন্ন ভাবে ক্ষতি সাধনের চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৮/৪/২০২২ তারিখ ভুক্তভোগী নয়ন ব্যবসার কাজে পাংশা যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা হয়ে মালিগ্রামের জামতলা নামক এলাকায় পৌছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী টিপু খানের নেতৃত্বে সন্ত্রাসী শাজাহান, পিতা: অজ্ঞাত সুরুজ, পিতা: অজ্ঞাত, জামাল পিতা: অজ্ঞাত, সহ আরো ৫/৭ জন দেশীয় অস্ত্র ও আগ্নেয় অস্ত্র নিয়ে নয়নের উপর হামলা করে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে। এসময় সেখানে তিন রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে এবং নয়ন কে হত্যা করার উদ্দেশ্যে এলোপাথাারিভাবে কোপাতে থাকলে নয়নের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে টিপু বাহিনীর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নয়নকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাহাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। নয়ন বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালের পেয়িং ওয়ার্ড অর্থাৎ ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার হাতে ৩০/৪০ টার মতো সেলাই করা হয়, অতিরিক্ত রক্ত ক্ষরনে অবস্থা আশংকাজনক হওয়ায় এখনো শঙ্কামুক্ত হতে পারেনি নয়ন। পাশাপাশি নয়নের পরিবার নিরাপত্তাহীনতায় বিপদের প্রহর গুনছে। এ বিষয়ে খোকসা থানায় একটি অভিযোগ করা হয়েছে। এলাকাবাসী সহ নয়ন এবং নয়নের পরিবার বিষয়টির সুষ্ঠু বিচারের জন্য কুষ্টিয়া পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রকাশ সময়: বাংলাদেশ: ১৫.০৫মিনিট।
গড়াইনিউজ/সেলিম