
সেলিম আহমেদ, ঈশ্বরদী থেকে,গড়াইনিউজ২৪.কম::ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ও স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান খায়রুল গ্রুপ অব ইন্ডাস্টিজ এর অঙ্গ প্রতিষ্ঠান খায়রুল ফিলিং ষ্টেশন সলিমপুর ইউনিয়নের জয়নগরের আইকে রোডে উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খায়রুল ফিলিং ষ্টেশনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী, ভাষা সৈনিক, বীরমুক্তিযোদ্ধা ও পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি। খায়রুল গ্রুপ অব ইন্ডাস্টিজ এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক লতিফ গ্রুপ আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, শফিক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোঃ শফিকুল ইসলাম খাঁন, এ্যানি ফিলিং ষ্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান মল্লিক, সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সলিমপুর ইউপি সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ভূমিমন্ত্রীর এপিএস বসির আহমেদ বকুল, ব্যবসায়ী আলহাজ্ব সাইদুল ইসলাম মান্না সরদার, রোজ এগ্রো গ্রুপের চেয়ারম্যান এম এ আজিজ, পাবনা জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল ও শফিউল আলম বিশ্বাস। অনুষ্ঠান শেষে খায়রুল গ্রুপ অব ইন্ডাস্টিজ এর পক্ষ থেকে অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আফসার আলী। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন আমিরুল ইসলাম রিংকু। প্রধান অতিথি শামসুর রহমান শরীফ ডিলু এমপি বলেন, ঈশ্বরদীতে ধিরে ধিরে ব্যক্তি মালিকানায় বিভিন্ন ধরনের ভারি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। এতে করে এই অঞ্চলের বেকার সমস্যা কেটে গিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। খায়রুল গ্রুপ অব ইন্ডাস্টিজ এর আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান খায়রুল ফিলিং ষ্টেশন চালু হওয়াতে ব্যবসার নতুন দ্বার উন্মোচন হলো। এই অঞ্চলের যুবকেরাই এখানে চাকরি করবেন। এই এলাকার মানুষদের অন্য কোথাও তাদের গাড়ি-ঘোড়ার তেলের জন্য যেতে হবেনা। আগামিতে খায়রুল আরও নতুন ভারি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে জয়নগরকে সমৃদ্ধি করে তুলবে। প্রধান অতিথি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়নমূখি সরকার, কৃষি ও ব্যবসায়ি বান্ধব সরকার। শিল্প প্রতিষ্ঠান করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ব্যবসায়িদের উৎসাহ ও সার্বিক সহযোগিতা প্রদান করে থাকেন। যে এলাকায় যত বেশি ভারি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে সে এলাকা তত বেশি উন্নত হবে। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে ঈশ্বরদীতে আনবিক প্রকল্প চালু হলে সেখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হবে। সেসময় বিদ্যুতের মূল্যও অনেকাংশে কমে যাবে। এদেশের মানুষ কম মূল্যে তাদের ব্যবহৃত বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। ঈশ্বরদীর একটি বাড়ির মানুষও আর বিদ্যুৎ বিহিন অন্ধকারে বসবাস করবে না। প্রতিটি বাড়িতে বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে ঝলমল করবে। ২০১৭ এর আগামী ডিসেম্বরের মধ্যে ঈশ্বরদী-আটঘরিয়ার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। খায়রুল ইসলাম বলেন, আজ থেকে ২৫ বছর আগে ব্যবসা শুরু করে সকলের দোয়া ও ভালোবাসায় ধিরে ধিরে আজ এই পর্যায়ে এসেছি। ব্যবসা করতে টাকা লাগেনা আমি তা প্রমাণ করেছি। লোভ-লালসাকে ত্যাগ করে নিয়মনীতির মধ্যে থেকে ঈমানের সাথে ব্যবসা পরিচালনা করলে অন্যান্য ব্যবসায়িরা বাকিতেই মালামাল দিয়ে থাকেন। এই নিয়মগুলো মেনে চলার জন্য সামান্য পুঁজি নিয়ে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে গ্রুপ অব প্রতিষ্ঠানের মালিক হয়েছি। উপস্থিত ব্যবসায়িদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ধৈর্য্যরে সাথে আপনারা সঠিক ভাবে নিয়মের মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করলে হয়তো একদিন আমার মতো এ পর্যায়ে আসতে বেগ পেতে হবেনা। এই অঞ্চলের মানুষের গাড়ি-ঘোড়ার কথা চিন্তা করে সঠিক মাপ ও ভালো মানের তেলের নিশ্চয়তা নিয়ে জয়নগরে আজ থেকে খায়রুল ফিলিং ষ্টেশনের যাত্রা শুরু হলো। আগামীতে এখানে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার বেকার যুবকদের আরও বেশি কর্মসস্থানের ব্যবস্থা করা হবে।

























