
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া এলাকায় এখনও সক্রিয় রয়েছে অনেক মাদক ব্যবসায়ী। নির্বিঘেœ অবাধে বিক্রি করে চলেছে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য। মনে হচ্ছে এদের বিরুদ্ধে বলার যেমন কেউ নেই, দেখার জন্যেও যেন কেউ নেই। স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুলিশ ও র্যাব লোক দেখানো অভিযান চালিয়ে কিছু মাদকসেবীদের আটক করলেও মূল মাদক ব্যবসায়ীদের আটক করছে না। সম্প্রতি পুলিশ ও র্যাব এর মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হলেও মঙ্গলবাড়িয়া এলাকার আলাউদ্দিন এর পুত্র মোঃ সালাম ও মোজ্জাফর এর পুত্র তহিদুলের ইয়াবার ব্যবসা থেমে নেই। এলাকাবাসীরা ও জনপ্রতিনিধিরা এসব মাদক ব্যবসায়ীদের আটকের ব্যাপারে সহযোগিতা করলেও পুলিশ ও তাদের ধরছে না বলে এমনটি অভিযোগ এলাকাবাসী, অভিভাবক ও সচেতন মহলের। অনুসন্ধানে জানা যায়, সালাম ও তহিদুল তাদের নিজস্ব গ্যাং দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে ইয়াবা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে দীর্ঘদিন। মাঝে মাঝে পুলিশ ও র্যাব টহল দিয়েও কোন লাভ হচ্ছে না। সালাম ও তহিদুল দেদারছে চালিয়ে যাচ্ছে তার মাদক ব্যবসা। সালাম ও তহিদুল ইয়াবা ৫০/১০০ পিছের কম বিক্রি করে না এবং পাইকারি হিসাবে বিক্রি করে ৩০০ থেকে ৫০০ পিছ। আগে প্রতি পিছ বাবদ ২৫০ টাকা দিতে হবে পরে মাল পাবে বলে কিছু ক্রেতারা জানান। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সালাম ও তহিদুল অনেক চালাক, সালামের নামে ৮ থেকে ৯ এর অধিক মামলা রয়েছে এবং তহিদুল মাদক মামলায় কিছুদিন জেল খেটেছে। জেল থেকে বের হয়েই দুজনেই অনেক সুকৌশল অবলম্বন করে সকাল থেকে অল্প পরিসরে বিক্রি শুরু করলেও সন্ধ্যার পর থেকে পুরোদমে গভীর রাত পর্যন্ত চলে তাদের এই অবৈধ ইয়াবার রমরমা ব্যবসা। স্থানীয় সূত্রমতে জানা যায়, ১৬ নং ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া এলাকায় পূর্বে মাদক ব্যবসার যে চেহারা ছিল, সে চেহারাই রয়ে গেছে। যার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াচ্ছে, ধাবিত হচ্ছে অনাকাঙ্খিত মৃত্যুর দিকে। উঠতি বয়সের স্কুল কলেজের ছাত্ররা নেশাগ্রস্ত হয়ে পরছে এই মাদকের ভয়াল থাবায়। শুধু তাই নয়, স্কুল কলেজে পড়–য়া এ সকল ছাত্ররা এই মাদকের টাকা ম্যানেজ করতে গিয়ে বিভিন্ন রকম অপরাধ মূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে। আর এই কারনে বেশিরভাগ যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তাই এই ইয়াবা ব্যবসায়ী সালাম ও তহিদুল কে আটক করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে রক্ষা করে মাদকমুক্ত ১৬ নং ওয়ার্ড করার জন্য কুষ্টিয়া পুলিশ সুপার ও র্যাব-১২ এর দৃষ্টি আকর্ষন করেছে এলাকার সচেতন মহল।
প্রকাশ সময়: বাংলাদেশ: ৩.০০ মিনিট।

























