মিরপুরে অসহায় দুঃস্থ মানুষের পাশে একজন কামারুল আরেফিন!

0
642
মিরপুর উপজেলা পরিষদের পাশে বিশাল ফুটবল মাঠে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। ছবি: গড়াইনিউজ

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রান্তিক জনপদে আর্তমানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করেছেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন। গত দুই বছরে করোনাকালীন দুঃসময়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করেছেন তিনি। অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে খাদ্য সামগ্রী মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছেন। মিরপুর উপজেলা পরিষদের পাশে বিশাল ফুটবল মাঠে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষদের হাতে খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে মানবতার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এর আগে মিরপুরে অসহায় দুঃস্থ মানুষের পাশে এমন ভাবে কেউ দাঁড়িয়েছে তার নজির নেই। মানুষের কল্যাণে নিজের উপার্জিত অর্থ অকাতরে বিলিয়ে যান তিনি। সরকারিভাবে যা বরাদ্ধ আসে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হলেও তার সাথে নিজের অর্থায়নে কাউকে খালি হাতে ফিরে যেতে হয়না। পবিত্র ঈদ কে সামনে রেখে ঈদের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণে কামারুল আরেফিন এক জননেতার নাম। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপির আস্থাভাজন সাবেক এই সংগ্রামী ছাত্র নেতা থেকে আজকের জননেতা। শুধু মানবিক উন্নয়ন নয় মিরপুরে ভৌত অবকাঠামো উন্নয়নেও তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ব্রীজ-কালভার্ট-সড়ক, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান, মন্দির, শ্মশান সবখানে রয়েছে তার উন্নয়নের দৃশ্যমান চিত্র। আর্থিক সততা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বলিষ্ঠ নেতৃত্ব আজকের জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন কামারুল আরেফিন।