বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবুর রহমান মজনু’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল!

0
1143

সেলিম রেজা সালাম, কুষ্টিয়া: আজ ২২ শে জানুয়ারি শনিবার বাদ আসর বঙ্গবন্ধু সুপার মার্কেট এ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থিত জাতীয় শ্রমিক লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে দেশবরেণ্য শিল্পপতি বি আর বি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান মজনু’র রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখার শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক ফকির মুকুল হোসেন। রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোহাম্মদ আক্কাস আলী। সদর থানা শ্রমিক লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য দেলোয়ার বিশ্বাস। জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান মোল্লা। শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন। সোনালী ব্যাংক সিবিএ সভাপতি মুহাম্মদ জাফিরুল ইসলাম। কুমারখালী থানা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম। যুগ্মসাধারণ সম্পাদক সেলিম রাজা, জনতা ব্যাংক সিবিএর সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, জনতা ব্যাংক সিবিএ নেতা মোঃ সহিদ উদ্দিন, মোঃ শফিকুর রহমান, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ নুরুল শেখ, টিএনটি ফেডারেল ইউনিয়ন শ্রমিক নেতা সিরাজুল ইসলাম মৃধা, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা সালাম, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ বাবর আলী, শহর শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ঝন্টু মৃধা, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ ইমরান খান, ১০ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলী, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের মোঃ বাচ্চু মিয়া, মোহাম্মদ আরিফুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দেশ বরেন্য শিল্পপতি আলহাজ্ব মজিবুর রহমান সাহেবের রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়, আল্লাহ পাক দ্রæততার সাথে তাকে সেফা দান করেন।