

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও চলছে অঘোষিত লকডাউন। আর এতে কর্মহীন হয়ে পড়েছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিনমজুর খেটে খাওয়া মানুষেরা। এসকল দিনমজুর ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন পান্টি ইউনিয়নের ৮নং ওয়ার্ড নিধি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাসা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ খুরশিদ আল মামুন। আজ সকাল ১০ঘটিকার সময় পান্টি ইউনিয়নের ২০০টি গরিব দুঃখী পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন নিধি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ খুরশিদ আল মামুন। গত কয়েকদিন আগে পান্টি ইউনিয়নের আশপাশের প্রায় তিনশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এছাড়াও নিধি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকের মাধ্যমে পান্টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের অসহায় মানুষের বাড়ি বাড়ি যেয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে। নিধি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ খুরশিদ আল মামুন গড়াইনিউজ২৪.কম এর প্রতিবেদককে বলেন, সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত এই মুহূর্তে আমি গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি, দেশের বর্তমান পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায় আর আমি যদি বেঁচে থাকি তবুও আমি আমার ইউনিয়নবাসীর পাশে থেকে আরো ও সহযোগিতা করে যাবো, আপনারা আমার জন্য দোয়া করবেন।
























