জেলা পরিষদ নির্বাচনে সকল পদে প্রতিদ্বন্দ্বীতা করবে জাসদ

0
2339

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় জাসদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা বারটার সময় জেলা জাসদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জাসদ ও তার অঙ্গ সংগঠনকে গতিশীল করার ল্েয অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জাতীয় কৃষক জোটের জেলা আহাবায়ক এমদাদুল ইসলাম আতা, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ, শ্রমিক জোটের জেলা সভাপতি আমিরুল ইসলাম মকলু, সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, জাতীয় নারী জোটের আহবায়ক আরতি রানী সিংহ রায়, যুগ্ম আহবায়ক মিসেস নাজমা হারুন, জাতীয় যুব জোটের জেলা সভাপতি মইনুল হক ডাবলু, সাধারন সম্পাদক মাহবুব হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক ইমতিয়াজ আলামিন। সভায় জাসদ ও তার সংগঠনের নানা কর্মকান্ড নিয়ে আলোচনা করেন নেতারা।

জাসদ নেতারা বলেন, জাসদের জন্ম হয়েছিল সাম্য তথা শোষণমুক্ত সমাজ নির্মাণের আকাংখায়। ৪৪ বছরের যাত্রাপথে ‘জাসদ’কে নানা চড়াই-উৎরাই তথা সংগ্রাম-চ্যালেঞ্জ মোকাবিলা করে পার হতে হয়েছে। একাত্তরে আমরা একটি আদর্শের জন্য লড়াই করেছি এবং পাকিস্তানী ও তাদের দোসর রাজাকার-আলবদরেদের সাথে কোন আপোষ করিনি। এখনও করি না। ‘জাসদ’ আজ যে কাজটি করতে চায় তা হলো একদিকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের শক্তিকে সুসংহত করা, অন্যদিকে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা প্রতিহত করা, দুঃশাসন-নীতিহীনতা, দলবাজি-দুর্নীতি, স্বাজনপ্রীতি-বৈষম্যের অবসান, এসবের জন্য দল হিসেবে আপোষহীন শক্তির প্রতীক হয়ে জনগণের সামনে উদ্ভাসিত হওয়া প্রয়োজন। সে কারনে সকলকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। সভায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে অংশগ্রহন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলীকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। নির্বাচনে ইচ্ছুক জাসদ নেতাদের আগামী ২৫ তারিখের মধ্যে জেলা জাসদ কার্যালয়ে উপস্থিত হয়ে আহবায়কের কাছ থেকে নমিনেশন পেপার সংগ্রহ করার জন্য বলা হয়।