
দীর্ঘশ্বাস
***************
শাহানা পারভিন রেখা
আর মনে বিরহ ভর করে না,
সুখি মানুষ হওয়ার ভান করে জীবনযাপন করি।
চরিতার্থের প্লাবনে ভেসে চলেছি….
কিন্তু মনের প্রতিটি কোনে
দীর্ঘশ্বাসের উপর দীর্ঘশ্বাস জমে;
দীর্ঘশ্বাসের বাষ্প উঠে…
এসো তুমি সংগোপনে কোন এক মাঝরাতে
আমি তোমাকে নিয়ে যাবো আমার প্রিয় নদীর ধারে
যেখানে কুয়াশার মশারী পানিভাঙা ঢেউ;
স্বপ্নের রাজকুমার জ্যোৎস্না হয়ে ঘুমায়।
মৃত্যুচিহ্নের মরণ পূর্নিমা দেখবো দুজন।
দীর্ঘশ্বাসের আক্রোসে ডুবে গেছি…
জীবনকে বহুদিন আগে ত্যাগ করেছি,
তাহলে মৃত্যুকে কেন এতো ভয় পাই?
স্বপ্বের পক্ষপাত শেষরাতের ফুল হয়ে ঝড়ে পরে।
অস্ত চাঁদের রাজপুত্র,
এলোমেলো নীল জানালার পর্দা,
নিদ্রাহীন গন্ধরাজ…. বৈতরণী ছায়াহীন,
শেয়ালের কুককুহুয়া::::
সবকিছুর মাঝে আমি শুধু
একমনে দীর্ঘশ্বাসের গন্ধ শুঁকিতে থাকি…

























