আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রেডিও জট্টিল ও কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের শ্রদ্ধা নিবেদন

0
1719

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে জেলা প্রশাসকের কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে এফ এম রেডিও জট্টিল কুষ্টিয়ার পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ উপলক্ষে কুষ্টিয়া এফ এম রেডিও জট্টিল, অনলাইন পত্রিকা গড়াই নিউজ২৪.কম ও কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের পক্ষ থেকে রক্তে শরীর ভাসিয়ে দেওয়া শহীদ দের স্মৃতি চরণে ফুলেল সম্মান জানানো হয়। ১৯৫২ সালে (একুশে ফেব্র“য়ারি) এই দিনে, বাংলা ভাষা কে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার মানুষ পাকিস্তানি বাহীনিদের বিরুদ্ধে সংগ্রাম করে লাখো প্রাণের বিনিময়ে বাংলাভাষাকে বাংলার রাষ্ট্রভাষা হিসেবে কেরে আনে। তখন থেকে সমগ্র বাঙালি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে পায়। আজও সেই লাখো শহীদদের রক্ত বহণ করে আছে বাংলাদেশ। আর তাদের স্মরণে ও সম্মান জানাতে প্রতি বছর (একুশে ফেব্র“য়ারি) এই দিনে বাংলাদেশের লাখো লাখো মানুষ ফুলেল সম্মাননা নিয়ে উপস্থিত হয় শহীদ স্মৃতিসৌধে। তাদের সম্মানে সারা বাংলাদেশের মানুষ পায়ে হেটে লাখো শহীদদের সম্মানের জন্য ফুল হতে প্রভাত র‌্যালী পালন করে। স্মৃতিসৌধে ফুল দিয়ে তাদের সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। আজ বুধবার  একুশে ফেব্র“য়ারি। আজ কুষ্টিয়া সিঙ্গার মোড় বাবর আলী গেট থেকে রেডিও জট্টিল কুষ্টিয়া এফএম ও কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাব একত্রিত হয়ে একটি র‌্যালী করে লাখো শহীদদের ম্মরণে সম্মান ও শ্রদ্ধা জানাতে ফুল হাতে কুষ্টিয়া ডিসি কোর্ট স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে লাখো শহীদদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে ফুল দেওয়া হয়। উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক কুষ্টিয়া বার্তা ও রবি বার্তা পত্রিকার সম্পাদক ডা: গোলাম মওলা, কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের  সহ সভাপতি ইলিয়াস খান, কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রাইমভিশনবিডি.কমের সম্পাদক হাসিবুর রহমান রুবেল, কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া এফ এম রেডিও জট্টিল ও গড়াই নিউজ২৪.কম এর সম্পাদক আতিকুজ্জামান ছন্দ, কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লালন কন্ঠ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক তারেক বীন আজিজ, কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের প্রচার সম্পাদক আশরাফুল হক টিপু, দৈনিক লালন কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মাহফুজ আহম্মেদ হৃদয়, গড়াইনিউজ২৪.কম পত্রিকার স্টাফ রিপোর্টার মিরাজুল ইসলাম চন্দন, মোঃ জুয়েল শেখ, মোঃ মামুনুর রশিদ, মোঃ সোহেল রানা, প্রমুখ ।