
মোঃ শাহিনুর রহমান শাহিন, নিজিস্ব প্রতিনিধি,গড়াইনিউজ২৪.কম:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনবারের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। ধানদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক এই চেয়ারম্যান এলাকার উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণকে সামনে রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি দলীয় মনোনয়ন পেলে জনগণের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান বলে তাঁর নির্বাচনী প্রচারবার্তায় তুলে ধরা হয়েছে। মোঃ জাহাঙ্গীর আলম আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও ধানদিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তাঁর নির্বাচনী প্রচারের মূল স্লোগান— “উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি—আমাদের অঙ্গীকার।” প্রচারে: ধানদিয়া ইউনিয়নবাসী।

























