
মোঃ শাহিনুর রহমান শাহিন,নিজিস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রাজপথের সহযোদ্ধা শাহিনুর রহমান শাহিনের পরিবারে এসেছে নতুন আনন্দের সংবাদ। দুই কন্যাসন্তানের পর এবার মহান আল্লাহর রহমতে একটি পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। নতুন অতিথির আগমনে শাহিনুর রহমান শাহিনের পরিবারে বইছে আনন্দের বন্যা। তাঁর এই খুশির মুহূর্তে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে নগরঘাটা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হাসপাতালে নবজাতককে দেখতে যান। এ সময় তাঁরা নবজাতককে স্নেহ ও দোয়ায় সিক্ত করেন এবং শাহিনুর রহমান শাহিন ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। নবজাতকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন তাঁরা। দুই কন্যাসন্তানের পর পুত্রসন্তানের আগমনে পরিবারে আনন্দের নতুন অধ্যায় সূচিত হয়েছে। এ আনন্দঘন মুহূর্তে পরিবারটির প্রতি শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ নবজাতককে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন এবং বাবা-মায়ের জন্য কল্যাণের কারণ হিসেবে কবুল করুন—আমিন।

























