শৈলকুপা ত্রিবেনী বাজারে মাসব্যাপি আনন্দ মেলার নামে চলছে অশ্লীল নৃত্য 

0
2478
ত্রিবেনী বাজারে মাসব্যাপি আনন্দ মেলার নামে চলছে অশ্লীল নৃত্যের জমজমাট উৎসব। ছবি: গড়াইনিউজ২৪.কম

শৈলকুপা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী বাজারে মাসব্যাপি আনন্দ মেলার নামে চলছে অশ্লীল নৃত্য, যেন দেখার কেউ নেই।  রাত যত গভীর হয়- কাপর তত ছোট হয়, জানা যায়, ক্ষমতাসীন দলের জেলা উপজেলা পর্যায়ের কিছু নেতাদের নাম ব্যাবহার করে প্রকাশ্যে ও বেপরোয়াভাবেই চলছে এই অপকর্ম। এলাকার যুব সমাজ সহ নানা শ্রেনী পেশার মানুষ অশ্লীল নৃত্যের জোয়ারে আত্মহারা। কথিত এ যাত্রা পালা দেখার টাকা জোগারে অনেক উঠতি বয়সী যুবকরা অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। ফলে পারিবারিক অশান্তি সৃষ্টি সহ বৃদ্ধি পেয়েছে ছিচকে চোরের উপদ্রব। নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, ত্রিবেনী ইউপি চেয়ারম্যান জহুরুল হক খান তার কিছু অনুগত লোকজন নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ত্রীবেনী বলাকা ক্লাবের নামে শুরু করে মাসব্যাপি আনন্দ মেলা। কিন্তু মেলার নামে কিছু সস্তামানের যাত্রাশিল্প দিয়ে চালু করে অশ্লীল কুরুচিপূর্ন ড্যান্সের নগ্ন যাত্রা গান। প্রতিরাতে এ যাত্রাগানে প্রচুর মানুষ হুমরী খেয়ে পরছে। প্রবেশ মূল্য ১০০/২০০/৩০০ টাকা হওয়ায় মেলা আয়োজক কমিটি প্রতিদিন লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। কমিটির প্রধান জহুরুল চেয়ারম্যানের ভাস্তে অপু ও নাজমুলসহ ২ যুবক সার্বক্ষনিক যাত্রা মঞ্চে অবস্থান করে প্রয়োজনীয় কার্যাদি সম্পূর্ন করে থাকে। উঠতি বয়সি এই দুই যুবকের বিরুদ্ধে যাত্রা শিল্পিদের সাথে অসামাজিক কার্যকালাপের অভিযোগ পাওয়া যায়। এমন কি দিনের বেলায় এই দুইজন মেলার কর্তা সেজে যাত্রা শিল্পীদের জন্য বিশ্রামে পর্দাঘেড়া কক্ষে তাদের সাথে অবস্থান করে থাকে, যা অত্যন্ত নোংরামী ছাড়া আর কিছুই না। অশ্লীল নগ্ন নৃত্যের খোপ্পরে পরে পকেট ফাঁকা হচ্ছে সাধারন নিম্ন  বিত্ত মানুষের। অনেকে আবার কুচিন্তায় মগ্ন থেকে ঘটাচ্ছে অপ্রীতিকর ঘটনা। আনন্দ মেলার নামে অশ্লীল নগ্ন যাত্রা ড্যান্স বন্ধে প্রশাসনিক পদক্ষেপ জরুরী এমন মন্তব্য সুধীজনের।